আরেকবার
এই রাস্তা রক্তে রঞ্জিত হোক
শিউলি ফুল গুলো ঝরে পড়ুক
টেকনাফ থেকে তেতুলিয়া
বাতাসে বারুদের গন্ধ ভাসুক।
মাথার উপরে
কাকেরা ডাকুক না আবার,
প্রেয়শীর চোখে
পৃথিবী দেখুক না আরেকটি হাহাকার।
হে তরুণ,
সবকিছু সয়ে যাওয়া
দেখেও না দেখার বান
আর কতকাল?
আর কতকাল চলবে, এই খেলা।
সবকিছু হারিয়ে
যে হারের, হারানোর ভয় নিয়ে
বেঁচে আছো তুমি
সেটাকে কি, বেঁচে থাকা বলে?
যে চাকর, চাকরের স্থান ছেড়ে
মনিবের আসনে বসে আছে
সে কম কিসে
ব্রিটিশদের চেয়ে।
সময় এসেছে রুখার
এবার রুখতে হবে যে।
ক্ষুদিরাম, প্রীতিলতাদের ইতিহাস
আর কতকাল?
সময় এখন ইতিহাস হবার,
সামনে যে নতুন ভোরের সকাল
রক্তের বিনিয়ম ছাড়া কে পেয়েছে স্বাধীনতা?
হোক সেটা মরুদেশ কিংবা আমেরিকা।
নরপিচাশ
পিচাশের দল ভেসে যাক,
রক্তের ঢলে
পবিত্রা ফিরে পাক
এই বাতাস, এই দেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




