আমার কেবলই শুধু
তোমার চোখজোড়া দেখতে ইচ্ছে করে।
ইচ্ছে করে আলতো করে একটু ছুঁয়ে দিই
নিমেষে হারিয়ে ফিরে এসে, চমক কিছু হই
রেললাইনের মত সমানে সমানে রই
তোমার হাতের নরম তুলি হই।
আমার খুব ইচ্ছে করে
তোমার কেউ হই,
আমার কাছে আমি ছাড়া তুমিই একখানা বই
সে বইয়ের লুকানো কথায় আমি কিছুটা রই।
আমার খুব ইচ্ছে করে
তোমার হাসি হই
তোমার মাঝে একটুখানি ক্ষণিক হয়ে রই
তোমার স্মৃতি ঘুরুক ফিরুক,আমার কথা কই।
তোমার মাঝে আরেকটু আমার আমি হই।
আমার কেবলই........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






