কখনও কি দেখেছ ভেবে
একটি সাগর একাকি হাঁটে কিভাবে
ঠাঁই দাঁড়ানো গাছটি হাঁটবে ভেবে
যে শিকড় সে বিঁধেছে চারিধারে
কখনও কি দেখছ ভেবে
কাঠুরিয়ার আঘাত যতটা না লেগেছে গায়ে
তারচেয়ে বহুগুনে কেঁদেছে সে স্বপ্নভঙ্গে।
কখনও কি দেখেছ ভেবে
একটি আকাশ একাকি হাঁটে কিভাবে
পাখিদের ডানা মেলে উড়া দেখে
যে আকাশ রঙ বদলায় ক্ষণেক্ষণে
মিতালি হবে হবে ডানায় ভর করে
উড়বে সে সুদূর থেকে আরো দূরে
কখনও কি দেখেছ ভেবে
মেঘেদের আড়ালে আকাশ কেন কাঁদে
সে যে স্বপ্নীল হতে হতে স্বপ্নভঙ্গে।
কখনও কি দেখেছ ভেবে
একটি কবিতা একাকি হাঁটে কিভাবে
মনের গহীনের শব্দ ভান্ডার হতে
অজস্র শব্দ ফেলে তুলেছিল তোমাকে
পিচঢালা রাস্তা ধরে বহুদূর যাবে বলে
কখন কি দেখেছ ভেবে
সেই তুমি একটি কবিতার স্বপ্ন ভাঙ্গলে বলে
সহস্র বছর ধরে একাকী হাঁটে সে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






