somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলা ঘুরে এসেঃ যা দেখেছি, যা দেখতে চাইনি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বইমেলা ঘুরে এসেঃ যা দেখেছি, যা দেখতে চাইনি।

হঠাৎ সিদ্ধান্ত, বিকেলে আমি এবং বন্ধু পার্থ ঢাকা মেডিকেল হয়ে বইমেলায় যাবো। যেই কথা সেই দৌড়। শুক্রবার বলে হাতে তেমন কাজো নেই। বুকপকেটে কিছু টাকা নিয়ে টিএসসি হয়ে বইমেলার পথে। প্রচন্ড ভিড়। বাইক, গাড়ি, রিকসা, হকার সবই রাস্তার ওপর। যে যেখান দিয়ে পরছে দখল করে বসে আছে। সামান্য নূন্যতম সিভিল ব্যবহার কারো মধ্যেই নেই, কি অশিক্ষিত আর কি শিক্ষিত। এমন দেশেও যে বইমেলা হচ্ছে সেটাই যেন বড় কথা। অবশ্য বইমেলায় গিয়ে তারচেয়ে বড় ধাক্কা খাবো এবং এইসব নিত্যনৈমিত্তিক ধাঁধার উত্তর হাতে নাতে পাবো ভাবিনি।
প্রবেশে মুখের সিকিউরিটি পার হয়ে বইয়ের রাজ্যে প্রবেশ করলাম। ছুটির দিন বলে অনেকে পরিবার নিয়ে এসেছে। এটা ভালো দিক, উৎসব উৎসব একটা আমেজ পাওয়া যাচ্ছে। স্টলের পর স্টল বই আর বই তবে সেইসব বইয়ের দোকানে তেমন একটা লোকসমগম কমই। হঠাৎ একটা মাইকের অাওয়াজ কানে লাগলো, প্রথমে মনে হলো, ভুল শুনলাম নাকি। বন্ধুকে বললাম আমি যা শুনি তুইও কি তাই শুনিস। কেমন একটা একঘেয়ে উত্তর দিল। যেন সে প্রতিদিনই এইসব শুনে। আওয়াজ অনুসরন করে দেখি একি লক্কা কান্ড। দোকানের সামনে ত দেখি অনেক ভিড়। সাথে এক নাগাড়ে বেজে যাচ্ছে,"একমিনিটে দশটি ইংরেজি শব্দ মুখস্থ করুন।" কি অদ্ভুদ আর্শ্চযের ব্যপার। এইসব বইও বইমেলায়। কোথায় বইমেলায় এসে শিশু থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ বইয়ের প্রতি অাকর্ষণ বোধ করে, নতুন বইয়ের ঘ্রাণে পঠনে নিজেকে নিয়ে নতুন করে ভাবার চেষ্টা করবে তা নয়, ইংরেজি শব্দ গলঃধাকরণ করার টেকনিক শেখার জন্যে সবাই উপচে পড়ছে দেখি ব্যথিত হলাম। বমি এলো ঐ প্রকাশনীর প্রতি। এইসব মুখস্থ বিদ্যা বিদরাই রাস্তা দখল করে বসে আছে। সামনে গেলাম। আয়মান সাদিক। অটোগ্রাফ যুক্ত বই আর সাথে ফটোগ্রাফ ফ্রী পাওয়া যাচ্ছে। ভালোই। একটু এগুতেই দেখি প্রথমা। একটা বই উল্টাউল্টি করে জিজ্ঞেস করলাম, আহমদ ছফা স্যারের বই আছে। না সূচক উত্তরের সাথে একটা ফ্রী মতামতও দিল। বলল, একটা বইয়ের নাম বলে বলল, কিনলে স্যারের সাথে ফটোও তুললে পারবেন এখন। ভ্যাবাচেকা খাওয়ার মত অবস্থা আমার। কি বলে এইসব, বই কি ফটোগ্রাফের লোভ কিনবো নাকি। আর স্যার কি এমনিতে কারো সাথে ছবি তুলবে না। প্রথমার অপরপাশে গেলাম। একি এইসব বইও আজকাল বই মেলায়। নাম: সৃজনশীল গনিত। ভালো করার নিয়ম কানুন। কি সুন্দর বইয়ের নাম। মনে মনে শুধু একটা কথায় আসছে, লেকচার, পাঞ্জেরী স্টল গুলোর টাইটেল হওয়া উচিত, এখানে A+ পাওয়া যায়। আরে বইমেলায় কি এইসব পাঠ্যপুস্তক সহয়ক বইয়ের মেলা নাকি। তাও প্রথমার মত স্টলে।
আর থাকতে মন চাইলো না, সোজা বের হব, এমন সময় দেখি অক্ষর প্রকাশনীতে রুদ্রের বই "প্রেমের কবিতা"। কিনে নিলাম। ২৫% ডিসকাউন্ট সাথে বিকাশ পেমেন্টে আরো ১০%। খারাপ না। বিকাশের এমন উদোগ্য প্রশংসার দাবি রাখে।
তবে বিকাশের মত মানুষের মনের বিকাশ যদি না ঘটে তবে এই আয়োজন শুধু ফটোগ্রাফির আলোর মতো ক্ষনিক আলোকিত করে নিজেই হারিয়ে যাবে একদা।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×