somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্বপ্নবাজ তরী
মোহাম্মদ সোহাগ (A sinner slave of Allah) 2. সভ্যতার অসংগতি তুলে ধরার চেষ্ঠা করি ।n

কটু কথা : ০১

০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কটু কথা তবু বলতে ত হবেই? আজকে না বললে কালকে কেউ না কেউ বলবেই।

করোনাভাইরাস সংকটকালে যত গুলো গুজব সৃষ্টি হয়েছে তার অধিকাংশ ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। প্রথম যখন চিনে ভাইরাসটি মহামারী আকারে দেখা দেয় বাংলাদেশের মুসলিমদের একটা কমন গুজব ছিল, এটা গজব হিসেবে চীনে আসছে, মুসলিমদের কিছু হবে না। যখন বাড়তে বাড়তে ইরানে আক্রমন করলো তখন প্রচারিত হল, ইরান শিয়া তাদের ওপরও গজব আসছ। মুসলিম দের গুজব জড়ানোর এতটা শক্তিশালী ছিল যে, যখন বলা হল মসজিদে নামাজ আদায় সীমিত করা হবে তখনও তারা এটা মানতে চাইলেন না। মুসলিমদের বিশ্বাস আল্লাহর প্রতি এটা ভালো কিন্তু অতিরঞ্জিত বিশ্বাস যে কাল হতে পারে তা প্রকাশ বাড্ডার ইমামের করোনা পজিটিভ, নরসিংদীর ইমামের করোনা পজিটিভ, এবার ভাবুন এদের সংস্পর্শে আসা বাকিরাও করোনা পজিটিভ হবে। আমি জানিনা, মুসলিম স্কলারা আসলে কিভাবে ইসলামকে মূল্যায়ন করে। শুধু যদি বিশ্বাসের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যেত তবে পরিশ্রম, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কৃত ইসলামী আইন সমূহের সৃষ্টি হতো না।
এখন পর্যন্ত কতজন মুসলিম স্কলার, কিংবা কান্ট্রি করোনা ভাইরাসের বিষয় গবেষনা করছে এর প্রতিষেধ আবিষ্কারের জন্য, এক মসজিদে আল্লাহ আল্লাহ ডাকা ছাড়া। বাংলাদেশে ত দূরে থাক, পুরো বিশ্বে হিসেবে তা অতি নগন্যই হবে। বরং বড় বড় হুজুর আর কাট মোল্লা এবং সাপ্তাহিক মুসল্লিদে একটা বিরাট অংশ প্রতিনিয়ত বিভিন্ন অমুসলিম দের গবেষণা পত্রের খবর ফেসবুকে শেয়ার করে যাচ্ছে। মুসলিমদের দৌড় শেয়ার করা পর্যন্তই। সারাদিন অমুসলিমদের বিপক্ষে গীবত আর তাদের প্রতি আল্লাহ গজব বলে বেড়ানো কাট মোল্লারাই সেসব আল্লাহ কৃত গজব প্রাপ্তদের তৈরি কৃত ঔষুধের জন্য হা করে বসে আছে হাত পা গুটিয়ে।মুসলিমদের যেকোন বিষয়(রাজনৈতিক, অথর্নৈতিক, ধর্মীয়, যুদ্ধ, জিহাদ) হাত পা গুটিয়ে বসে থাকার জন্য কি আল্লাহ পক্ষ থেকে গজব আসতে পারে না? আমার ত মনে হয় করোনা মুসলিমদের জন্যও গজব। এবং শিক্ষা গ্রহনের এক অপার সুযোগ।
সারা দেশে হাজার হাজার মাদ্রাসা, অথচ এইসকল মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষায় দেয়া হয়, বিজ্ঞানভিত্তিক, গবেষনা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কোন উদ্যোগ এসকল মাদ্রাসায় দেখা যায় না এক মুখস্ত কোরআনে হাফেজ বানানো ছাড়া।
ইতিহাস আমাদের কি বলে তাও দেখতে হবে, প্লেগ, কলেরা, পোলিও, ম্যালেরিয়া মহামরির সময়ও মুসলিমরা চেষ্টা না করে আল্লাহর ওপর ভরসা করে বসে ছিল, গবেষনা করার চিন্তাও করে নি। তখনও কি মুসলিমরা মারা যায় নি। আল্লাহর ওপর ভরসার পাশাপাশি যে বিপদ থেকে পরিত্রানের জন্য চেষ্টা করতে হবে তা এখনও অনেক কাট মোল্লারা বিশ্বাস করতে চায় না তাও যে একটা বড় ধরনের গোঁড়ামি তা নিজেরাও বুঝবে না এবং গ্রামের সহজ সরল মানুষদেরকেও বুঝতে দিবে না। এ কারণে গ্রাম গুলো এখনও সবচেয়ে ঝুঁকি তে আছে। অথচ মোল্লারা ইচ্ছে করলে বড় ধরণের গন সচেতনার মাধ্যম হতে পারত, তা না হয়ে তারাই যেন বড় বাঁধা।
আমাদের আবার নতুন করে ভাবতে হবে, শুধু গুজব ছড়ানো / সৃষ্টির জন্য মুসলিমদের জন্ম হয়নি।
২। দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অার কি বলবো, এত এত দলীয় শিক্ষক বিশ্ববিদ্যালয় গুলোতে, অন্তত বিপক্ষ দলের চেয়ে এগিয়ে থাকার জন্য হলেও ত কিছু গবেষণা পত্র বের হতে পারত।
৩। দেশের এই দুর্যোগের সময় আবার প্রমান করলো দেশে শেখ হাছিনা না থাকলে, জনগন করোনা না, না খেয়েই মারা যেত আর অন্যদিকে চাউল চোরের চাউল ডুবে থাকত পুকুরে।
আমার মাথায় আসেনা, একজনের পক্ষে আর কত? ডাক্তারদের বিষয় কোন কথা হবে না? এদের স্বপ্ন করোনা শেষে লাখ লাখ টাকা কামানোর। এদের স্বপ্ন সত্যি হোক। সব রোগী মরে ভূত হোক। এদের দায়িত্ববোধ না আগে ছিল, আর করোনা সময়ও যে দায়িত্ব পালন করবে না তা অনুমেয়। আগে সরকারি চেম্বারের রোগী ভালো করে না দেখে বেসরকারীকে প্রমোট করেছে। আর এখন সরকারের পিপিই এর জন্য রোগী দেখতে এদের মানা। ভালো থাকুক সবাই। ভালো থাকুক আকাশ, ভালো থাকুক বাতাস। ডেকে উঠুক পাখিরা আবার।
stay home
Stay safe.
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×