somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাশের সঙ্গে ৩ দিন

০১ লা মে, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







সোহাগ আশরাফ
বিকট একটি শব্দ শুনলাম। এরপর কিছুই জানিনা। চোখ মেলে যখন তাকালাম, তখন আমার দুটি পা আটকে আছে ভেঙ্গে পড়া ভবনের চাপে। মাথা উপরে তোলা যাচ্ছে না। মনে হয় মাথার উপর ছাদ ছিল। আমার ঠিক পাশে দুটি মানুষ রক্তাক্ত অবস্থায় ইটের মধ্যে গেথে আছে। আমরা একই ফ্লোরে কাজ করি। কিন্তু ওরা কারা তা আমি বুঝতে পারিনি। তবে এটা বুঝতে পারলাম ওরা মৃত। আস্তে আস্তে ডেকেছি - ‘ওই তোরা কেমন আছিস?’ কথা বলতে কষ্ট হচ্ছিল। কোনো সাড়া পেলাম না। তখনই বুঝলাম ওরা নেই। লাশ দুটি হাত বাড়িয়ে রেখেছে আমার দিকে। চারিদিকে অন্ধকার। দম নিতে কষ্ট হচ্ছে। ধুলোর মধ্যে হালকা তেমন কিছুই বোঝা যাচ্ছে না। রাত-কি দিন বোঝার উপায় নেই। নিজেকেও মৃত মনে হলো। পানি খেতে খুব ইচ্ছে করছিল। মনে হচ্ছিল পানির অভাবে আমিও কিছু সময়ের মধ্যে মারা যাব। ধীরে ধীরে আমি নিস্তেজ হয়ে যাচ্ছি। শুধু আল্লাহকে ডেকেছি। যতো সময় যাচ্ছে গরম ততো বাড়ছে। কি যে এক অনুভুতি বোঝাতে পারবো না। অনেকটা সময় মাথা নিচু করে পড়ে আছি। ব্যাথায় চিৎকারও করতে পারছি না। কবরের মধ্যে মানুষ কিভাবে থাকে তা দেখে এলাম।

একদিকে পানি নেই। তার উপর শুরু হয়েছে ভটকা গন্ধ। ব্যাথায় নিজের শরীর আছে কিনা অনুভুতি নেই। মাথার মধ্যে কোনো চিন্তাও আনতে পারিনি। পাশে দুটি লাশ দেখে একবারও মনে হয়নি আমি লাশের সাথে আছি। এটা বুঝতে আমার কষ্ট হয়নি যে আমি কিছু সময়ের মধ্যে মারা যাব। নিশ্চিত মৃত্যুর সাথে গলা জড়িয়ে লাশের সাথে কাটিয়েছি। এরপর আর কিছু মনে নাই। যখন চোখ মেলে তাকাই তখন দেখি আমি হাসপাতালে। আমাকে তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

সাভার ট্রাজেডির তৃতীয় দিন উদ্ধার হওয়া এক যুবকের অনুভুতি নিয়ে তৈরি করা হয়েছে এ প্রতিবেদন। এ যেনো একজন জীবিত মানুষ কবরের মধ্য থেকে ফিরে এসে বর্ণনা করছেন। সত্যিই তাই! বাইরে হাজারো মানুষ। অথচ একটু পানির অভাবে ছটফট করছে তারা। বাইরে কতো আলো কিন্তু একটু আলোর অভাবে মৃত্যুকুপের ভয়াবহতা দেখছে তারা। নিথর দেহ তবুও জীবিত। কিন্তু বাঁচার নিশ্চয়তা নাই। যে মানুষগুলো এই মৃত্যুকুপ থেকে ফিরে এসেছে তারা জীবিত অবস্থায়ই কবরের ভয়াবহতা দেখে এসেছে। এবং এখনও অনেক মানুষ এই কঠিন পরিস্থির সাথে মোকাবেলা করছেন।

আজ সাভার ট্রেজেডির ৪র্থ দিন। কিন্তু আজও ধ্বংসস্তুপের নিচ থেকে বের করা হচ্ছে জীবিত মানুষ। উদ্ধারকারীরা তাদের জীবন বাজি রেখে উদ্ধার করছেন এসব অসহায় শ্রমিকদের। অনেকেই উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। পচা লাশের গন্ধে বমি করে দিচ্ছেন অনেকেই। তবুও হাল ছাড়েনি উদ্ধারকারীরা। উদ্ধারকারী প্রতিটি মানুষ এক একজন দেবতা হয়ে ভবনে চাপা পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন। মানবতার কাজে নিজেকে উৎস্বর্গ করার দৃষ্টান্ত সৃষ্টি করলো বাংলাদেশ। এ জাতি যে বিপদে বন্ধুত্বের পরিচয় দেয় তারই প্রমাণ দিল আরো একবার।

এতো কিছু দেখেও রাষ্ট্রের কর্তা ব্যাক্তিরা নির্বোধের পরিচয় দিচ্ছেন যা সত্যি লজ্জার। অপমানের। তারা যদি একবার এই মৃত্যুকুপ দেখে আসতে পারতেন তবে হয়তো বোধের উদয় হতো। ভালো থাকুক শ্রমজীবী মানুষ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×