somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকা খেলোয়াড় শেখ হাসিনা!

০১ লা মে, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সোহাগ আশরাফ
নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আওয়ামী সরকারের মেয়াদও প্রায় শেষ। বিরোধী দল একটি দাবিতেই অটল। নির্বাচন হতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে। এ সরকারের আমলে উল্লেখযোগ্য সফলতা হচ্ছে- রাজনৈতিক মামলা, জাতীয় কিছু রায় ঘোষণা এবং তা কার্যকর। সার্বিকভাবে দেশের উন্নয়ন চোখে না পড়লেও রাজধানীবাসী উপহার পেয়েছে হাতিরঝিল। যা এখন সন্ত্রাসীদের আশ্রয় প্রকল্পে পরিণত হয়েছে।

উন্নয়ন-অগ্রগতিতে সরকারের ধারাবাহিক ব্যার্থতা যখন সবার সম্মুখে উপস্থিত ঠিক তখন প্রধান বিরোধী দল বিএনপি এক দফা দাবি নিয়ে এগিয়ে যাচ্ছিল। তেল, গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের চরম উর্দ্ধমুখীর রোলার জনগণকে যখন পিষে মারতে শুরু করেছে ঠিক তখন দেশ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মাতোয়ারা। জনগণ না খেয়ে থাকতে রাজি কিন্তু রাজাকারদের ফাঁসি এই বাংলায় দেখতে চায় তারা। দেশের বর্তমান উন্নয়ন-অগ্রগতি একটি দাবির কাছে আটকে আছে। এই দাবি পূরণ হলে দেশ উন্নত দেশের তালিকায় নাম লেখাবে। সোনার বাংলা ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। সরকারের চরম ব্যার্থতার মুহুর্তে জনগণকে অন্য পথে নেওয়ার এই কৌশল শেখ হাসিনার পক্ষেই সম্ভব। পাকা খেলোয়াড় তিনি। নিজে চুপ থেকে তরুণ প্রজন্মকে কাজে লাগাচ্ছেন তিনি। তরুণরাও বেশ শক্তি পেয়েছে সরকারের কাছ থেকে। তারা এখন মশাল জালিয়ে, লাঠি হাতে পুলিশের সামনে মহড়া করতে পারে।

দেশের ক্রান্তি লগ্নে শান্তি রক্ষায় বরাবরই তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে। কিন্তু এভাবে ব্যাবহার হয়েছে কতো বার! এটাই ভাববার বিষয়। ফেব্রুয়ারীর শুরুর দিন থেকে শাহবাগে যে গণ জোয়ার দেখা গেছে তা দেখে অনেকেই শক্তি খুজে পেয়েছে। দল মত নির্বিশেষে সর্ব স্তরের মানুষ এই তরুণদের পাশে দাড়িয়েছে। এ সময় তরুণরা ছিল শৃঙ্খল মুক্ত। সম্পূর্ণ দেশ প্রেমবোধ থেকে জাগ্রত এই তরুণদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের আপামর জনতা। ঠিক সেই সময় থেকেই একটি শক্তি তাদের হাতিয়ার করতে উঠে পড়ে লাগে। কিন্তু তরুণরা চিহ্নিত সেই দালালদের কোনোভাবেই ভিড়তে দেয়নি। সপ্তাহ খানেক পরে পাল্টে যায় পরিস্থিতি। নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে হাজির হয় সেই চক্র। অবশেষে তরুণরা তাদের রাজনীতির প্যাচে ধরা খায়। সাধারণ জনতা আজ শাহবাগ থেকে বিদায় নিয়েছে। গুটিকয়েক তরুণ আজও উপলব্ধি করতে পারছে না যে তারা ব্যাবহার হচ্ছে। উপলব্ধি করার প্রয়োজনও অনুভব করছে না তারা। কারণ দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের পাশে আছে।

এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম উন্নতি হয়েছে। দেশের মানুষ শান্তিতে ঘুমায়। পথ চলে। তাইতো এ সরকারের আমলেই পরিবর্তন করা হয়েছে এজন যোগ্য নারী স্বরাষ্ট্রমন্ত্রীকে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীকে বিশেষ মর্যাদা দান করেছেন। এতোদিন পুলিশ বন্দুক হাতে বসে থাকতো কিন্তু তা প্রয়োগ করার অনুমোতি পেতো না। বর্তমানে পুলিশ যে কোনো মুহুর্তে কোনো প্রকার অনুমোতি ছাড়াই গুলি ছুড়তে পারে।
অপরদিকে শেখ হাসিনার এ খেলায় ধরা খেয়েছেন খালেদা জিয়া। কোনোভাবেই সরকারের কাজে বাঁধা দিতে পারছেন না তিনি। পারছেন না প্রতিরোধ গড়ে তুলতেও। বহুবার সুযোগ আসলেও কাজে লাগাতে পারেননি দলের নেতা কর্মীদের। অন্দোলনে নামলেই চার দেয়ালে বন্দি হতে হচ্ছে তাদের। বর্তমানেও দলের বাঘা নেতারা বন্দি জীবন অতিবাহিত করছেন।

নির্বাচনের সময় যতোই ঘনিয়ে আসছে সরকার আরো কৌশলী হয়ে উঠছেন। দেশে চলমান পরিস্থিতির কাছে বিরোধী দলের আন্দোলন চাপা পড়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিও এখন নিরব। অপরদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বেশি কৌশলী হয়ে উঠেছেন। রাজনীতির ট্রামকার্ড এখন তার হাতে। দু’একের মধ্যে তিনি এই কার্ড উপস্থাপন করবেন জনগণের কাছে। এখন শুধুই অপেক্ষার!

০১৬৭৪০৭৬৪৭৯

লেখক : সাংবাদিক ও নাট্যকর্মী
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×