somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাস্তিকতা বনাম মৌলবাদ

০৩ রা মে, ২০১৩ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সোহাগ আশরাফ : একটি ভূ-খণ্ড। স্বাধীন ভূ-খণ্ড। মতভেদ বহুবিধ। এর মধ্যে উত্তাপ, সঙ্কট ও রক্তপাতের মধ্য দিয়ে প্রবাহমান রাজনীতি। দেশ এখন দুটি শক্ত খুটির উপর দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এক দিকে প্রজন্মের উত্তেজনা (মৌলবাদীরা যাদের নাস্তিক বলে আখ্যা দিয়েছেন) অন্যদিকে মৌলবাদ। সরকার ও বিরোধীদল বিছিন্ন। রাজনীতির দুই মেরুতে তাদের অবস্থান।

ঠিক যে সময়ে দেশের রাজনীতি একটি সুষ্ঠু নির্বাচনের দিক নির্দেশনা দিবে তখন নাস্তিকতা ও মৌলবাদ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। হতাশায় সাধারণ মানুষ। কোন পথে যাবে তারা!
বিগত দিনগুলোতে দেখা গেছে সরকারের কাছ থেকে দাবি আদায়ের লক্ষ্যে বিরোধী দলগুলো হরতালের ডাক দিতো। বর্তমানে ঘটছে তার উল্টো। সরকার বিরোধী দলের আন্দোলন প্রতিহত করতে ভিন্ন পন্থায় হরতালের ডাক দিচ্ছে। প্রজন্মের গণজাগরণ মঞ্চ সাধারণ মানুষের সৃষ্ট মঞ্চ হলেও তা এখন সরকারের দখলে। তাদেরকে হাতিয়ার করে এগিয়ে চলছে সরকার।

দেশে এখন ব্লগ বিপ্লব ঘটেছে। প্রচুর তরুন তাদের মতামত প্রকাশ করছে। তাদের লেখার মাঝে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সূক্ষ্ম মূল্যবোধ লক্ষণীয়। যা আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার জন্য খুবই প্রয়োজনীয়। যদিও এই ব্লগারদের মাঝেও বিভেদ রয়েছে। কিছু ব্লগ সাইটে দেখা যাবে ব্লগাররা নিজেদের সত্যের এবং ন্যায়ের পূজারি ঘোষণা করে কৌশলে ডানপন্থীদের সাফাই গাচ্ছে। ঠিক একই ভাবে বামপন্থী ব্লগারেরাও লিখে যাচ্ছে। যে যাই লিখুক না কেনো সমাজ পরিবর্তনে মুক্ত চিন্তার প্রকাশ করা কোন অপরাধ নয়। কিন্তু বর্তমান যে বিষয়টি নিয়ে দেশের আলেম সমাজ লংমার্চের ডাক দিয়েছে তা আসলে কোন পথে ধাবিত হচ্ছে এটাই ভাবনার বিষয়!

বাংলাদেশ বিশ্বের অনেক দেশের তুলোনায় অসাম্প্রদায়িক। একই সময়ে রোজা, পুজা সহ আলাদা আলাদা ধর্মীয় অনুষ্ঠান পালন করার নজির এ দেশেই রয়েছে। কিন্তু সেই অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক হিং¯্রতা দিনে দিনে আরো আত্মঘাতি হয়ে উঠছে। একটি স্বাধীন দেশে এ সংঘাত কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। দেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তাই ইসলাম ধর্মের অনুসারীরা এ দেশকে ইসলামী দেশ হিসেবে চিহ্নিত করবে এটাই স্বাভাবিক। তাই বলে অন্য ধর্মের অনুসারীরা এ দেশে উপেক্ষিত হবে এটা মেনে নেওয়া ঠিক হবে না। রাষ্ট্রের প্রতিটি নাগরীকের স্বাধীন ভাবে বাঁচ, ধর্ম পালন ও মত প্রকাশের অধিকার রয়েছে।

প্রত্যেক নাগরিকের একটি বিষয় অবশ্যই মেনে চলতে হবে- কেউ অন্য ধর্মের উপর আঘাত আনবে না এবং ধর্মের উপর আঘাত আনে এমন কোনো বক্তব্য প্রকাশ করবে না। এটা সত্য যে কিছু ব্লগ সাইটে অসাম্প্রদায়িকতার নামে যাবতীয় ধর্মের বিরুদ্ধে লেখা হচ্ছে। হোক। ধর্মীয় বিশ্বস ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সব ধর্মই শান্তির কথা বলে!

নাস্তিকতা ও মৌলবাদ নিয়ে আলাদাভাবে বিস্তর আলোচনা সম্ভব। সে পথে না গিয়ে বর্তমান বিষয়টি নিয়ে আলোচনা করা যাক।

আমরা যারা অসাম্প্রদায়িক চিন্তার অধিকারি তাদের মধ্যে কিছু মানুষ ইদানিং আলোচনায় আসতে ধর্মের বিপক্ষে লিখে নিজেদের জাহির করার চেষ্টা করছি। তাদের ধারণা বাংলাদেশ মুসলমানদের ঘাটি। তাই ইসলামের বিপক্ষে লিখলেই রাতারাতি আলোচনায় আসা সম্ভব। কারণ ইসলামী মৌলবাদী শক্তি বরাবরই এর বিরুদ্ধে ফুসে উঠেছে। আমার কাছে নাস্তিক সেই ব্যাক্তি যে নিজেকে জাহির করার জন্য শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে নয়; যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে এবং ধর্মীয় অনুভুতির উপর আঘাত হানে। মুক্ত চিন্তার অর্থ এমনটি হতে পারে না। এটি শান্তির বদলে দাঙ্গা সৃষ্টির পথ। নাস্তিকরা এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়।

কিন্তু শাহবাগে যারা আন্দোলনে অংশ নিচ্ছে তাদের নাস্তিক বলে আখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম। সম্পূর্ণভাবে একতরফা এই উক্তি গ্রহণযোগ্য নয়। কারণ শাহবাগের আন্দোলন গণমানুষের ছিল। বর্তমান আন্দোলন নিয়ে বিতর্ক থাকতে পারে। হেফাজতে ইসলাম শাহবাগ আন্দোলনকে যদি নাস্তিকদের সৃষ্টি ও নাস্তিকতা বলে আখ্যাদেন তবে তারা মৌলবাদের পরিচয়। মৌলবাদী চিন্তা এমনই একটি গোরামি যা একটি সমাজ কে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নাস্তিকতা ও মৌলবাদ একই সুতায় গাঁথা। মৌলবাদ শব্দটি ইংরেজি ফান্ডামেন্টালিজম শব্দের অনুবাদ।

মৌলবাদ শব্দটির সাধারণ অর্থ হল মূলজাত। এখানে মূল শব্দটি দ্বারা ধর্ম বোঝানো হচ্ছে। অর্থাৎ আদি কাল থেকেই ধারনাটি ধর্মের সঙ্গে যুক্ত হয়ে আছে। আর সে ধর্ম হল খ্রিস্টধর্ম। খ্রিস্টান জগতে মৌলবাদ নিয়ে তর্ক শুরু হয়েছিলো ঊনবিংশ শতাব্দির শেষ দিকে এবং বিংশ শতাব্দির দ্বিতীয় দশক পর্যন্ত প্রবল প্রতাপে তা চালু ছিলো। তর্কের শিকড় একটি জায়গায়ঃ বাইবেলে যা লেখা আছে সে সব আক্ষরিক অর্থে গ্রহণ করে মান্য করতে হবে, নাকি পরিবর্তিত পৃথিবীর বাস্তব প্রেক্ষাপট ও মানব ইতিহাসের অগ্রগতির নিরিখে এবং যুক্তিবাদ প্রয়োগ করে ব্যাখ্যা-বিশ্লেষণের পর মান্য করতে হবে? মৌলবাদীরা আক্ষরিক অর্থের সব কিছু গ্রহণ করে থাকেন।

কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে মৌলবাদ নতুনভাবে তৈরি হয়েছে। সেসব দেশে মৌলবাদের রাজনৈতিক রূপের উদ্দেশ্য রাষ্ট্রনৈতিক ক্ষমতা দখল। আমাদের দেশে মৌলবাদ ধর্মীয় গোরামির একটি বড় রুপ। ধর্মীয় অন্ধত্ব তাদের বরাবরই সংর্ঘষের পথে নিয়ে গেছে।
অপরদিকে নাস্তিকতার মানে যদি হয় কোনো ধর্মকে আঘাত করা তবে তাও মৌলবাদ। অসাম্প্রদায়িকতার মানে ধর্মীয় আঘাত নয়। মুক্ত চিন্তার মানে ধর্মীয় কটুক্তি নয়। আসুন দেশকে রক্ষা করি। সাম্প্রদায়িক শক্তি ও মৌলবাদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×