somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বস্ত্র খাতে ব্যর্থ সরকার

১১ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সোহাগ আশরাফ :
মৌলিক চাহিদা হিসেবে দেশের মানুষের বস্ত্রের অভাব না থাকলেও সরকারের ধারাবাহিক ব্যর্থর অন্যতম একটি খাত হচ্ছে বস্ত্র শিল্প। তবে এই খাতে সরকারের ব্যর্থতা কিছুটা ভিন্ন আঙ্গিকের। মানুষ তাদের পরিধেয় বস্ত্রের যোগান দিতে পারলেও জাতীয় অর্থনীতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এ খাতটি। সরকারি ব্যর্থতা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে।

সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও ঠাঁই পেয়েছে। বিভিন্ন মিডিয়ায় এই অচলাবস্থা এবং এর ফলে দেশের ব্যবসা-বাণিজ্য বিশেষত রপ্তানি খাতের কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে তারও বিশ্লেষণ চলছে। এই নিয়ে দেশের ব্যবসায়ীদের উদ্বেগ বাড়ছে।

সংশ্লিষ্টরা আশংকা প্রকাশ করেছেন, একের পর এক হরতালসহ রাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে দেশের গার্মেন্টস খাত যখন দিশেহারা তখনি কফিনে শেষ পেরেক ঠুকেছে সাভার ট্র্যাজেডি। সাভারের রানা প্লাজা ধসে হাজারের অধিক শ্রমিকের মৃত্যুর ঘটনা বিশ্ববাজারে বাংলাদেশের এ শিল্পের ইমেজের চরম সংকট সৃষ্টি করেছে।

চলমান অচলাবস্থায় দেশের রপ্তানি খাত বড় ধাক্কা খেতে পারে বলে আশংকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সম্প্রতি সাময়িকীটিতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে বাংলাদেশের গার্মেন্টস খাতের বড় ক্রেতারা বিকল্প খুঁজতে শুরু করেছে। তাদের মধ্যে ভিএফ ও টেসকোর মত বড় বেশ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান (বায়ার) ইতিমধ্যে প্রতিবেশী ভারতসহ কম্বোডিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অর্ডার নিয়ে গেছে।

চীন, দক্ষিণ আমেরিকার একাধিক দেশ, দক্ষিণ কোরিয়ার একাধিক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে চলমান সহিংসতায় তাদের সফর বাতিল করেছে। তৈরি পোশাক উদ্যোক্তারা জানিয়েছেন মার্চ এপ্রিল মাসে বায়াররা বড় পরিমাণে অর্ডার দেয়। কিন্তু চলমান সহিংস ঘটনায় তারা না এসে অন্যত্র চলে যাচ্ছেন।

দেশের বস্ত্রখাতে বিপর্যয় নেমে আসার এক অশুভ সংকেত এ সব চিত্রই ফুটে উঠেছে। রপ্তানি আয় ক্রমাগতভাবে কমতে চলেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসেই (জুন-অক্টোবর) রপ্তানি আয় কমেছে লক্ষ্যমাত্রার তুলনায় ১২ শতাংশ এবং গত বছরের এই সময়ের তুলনায় পৌনে ৭ শতাংশ। এদিকে অর্ডার না থাকাসহ অন্যান্য কারণে এর মধ্যেই ১৪৮টি কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে নিটওয়্যার পোশাক রপ্তানিও লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১০ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি আয় ২১ শতাংশের মতো কম হয়েছে।

জানা যায়, তৈরি পোশাক রপ্তানিকারী কিছু দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের গার্মেন্টস খাতে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে। তাদের এ কাজে সহযোগিতা করছে এ দেশেরই কিছু স্বার্থান্বেষী মহল। বিশৃঙ্খলার পর সেসব দেশ ও সংস্থা এসব খবর ক্রেতাদের কাছে উপস্থাপন করে, যাতে তারা বাংলাদেশ থেকে পোশাক আমদানিতে আগ্রহী না হয়। এমনটি যদি হয়েই থাকে তবে সরকারকে এ বিষয়ে কঠোর হতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ খাতে কর্মরত শ্রমিকদের প্রাণহনি সরকারকে চাপের মুখে ফেলে দিয়েছে।

কার্যত এর জন্য সরকারই দায়ি। কারণ রাজনৈতিক অস্থিরতায় তারা দেশের সামগ্রীক চিন্তা থেকে দুরে অবস্থান করছেন। তাদের মেয়াদ কালে অর্থনীতির বিপর্যয় এর বড় প্রমাণ। এসময়ের মধ্যে বিপর্যয় এতোই ঘনিভূত হয়েছে যে এর প্রভাব অন্যান্য খাতের উপর পরেছে।

সবার আগে একটি দেশের সরকারকে জাতীয় আয়ের খাতগুলোর দিকে নজর দেওয়া উচিৎ। সেই খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক তদারকি করা উচিৎ। কোনো প্রকার বিপর্যয় ঘটার আগেই তা মোকাবেলার জন্য প্রস্তুতও থাকা উচিৎ। অথচ বিরোধীদলের সরকার বিরোধী সাংঘর্ষিক নীতি ও তাদের দমনে সরকারের পদক্ষেপ নিয়েই কেটে গেছে বর্তমান সরকারের মেয়াদ। দেশের উন্নয়নে সরকার উল্লেখ করার মতো কোনো কাজই উপহার দিতে পারেনি তার মেয়াদ কালে। বরং বস্ত্র খাতের সাথে সংশ্লিষ্ট গার্মেন্স শিল্পটি এখন ধ্বংসের পথে। শুধু শিল্পটি হুমকির মুখে তা বলে শেষ করা যাবে না। এর সাথে যে শ্রমিকগুলো জড়িত তাদের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। বাংলাদেশের ইতিহাসে পোশাক শিল্পের এই ভয়াবহতা এ সরকারের আমলেই হয়েছে। দেশ স্বাধীনের পর থেকে কোনো সরকারের আমলেই এতো বেশি শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেনি।

- চলবে...
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×