somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উঠছে ভবন বাড়ছে ঝুঁকি

২০ শে মে, ২০১৩ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সোহাগ আশরাফ :
কোনো পরিকল্পনা ছাড়াই রাজধানী শহরে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। নিয়ম নীতির তোয়াক্কা না করে দেশের রাজধানীকে ঝুঁকির শহরে পরিণত করা হচ্ছে। ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে শহরটি। সামান্য একটি ভবন ধসে যে পরিমাণ সংখ্যক প্রাণ হারাতে হয়েছে তাতে করে নিশ্চিত করে বলা যায় এক মহামারির দিকে এগুচ্ছে ঢাকা।

অপরিকল্পিত নগরীর মধ্যে অন্যতম ঢাকা যে অচিরেই মৃত্যুপুরী হিসেবে চিহ্নিত হবে তা নিশ্চত করে বলা যায়। কারণ এই শহরে ভূ-পৃষ্ঠের যে ধারণ ক্ষমতা তার থেকে অধিক পরিমান চাপ ইতিমধ্যেই চাপিয়ে দেওয়া হয়েছে ঢাকার উপর। তারপরেও থামছে না, বরং প্রতিনিয়ত বাড়ছে ভবন। আর নতুন ভবনের পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভবন। যেগুলো ইতিমধ্যে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। নিরুপায় মানুষ জীবন বাজি রেখে বসবাস করছে এসব ভবনে।

রাজধানীর ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ ভবন অপসারণের দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)। অথচ এই সিটি করপোরেশনেরই নিজস্ব অন্তত ৩১টি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন রয়েছে। এগুলো অপসারণ বা মেরামতের কোনো উদ্যোগ নেই।

ডিসিসির এসব ভবনের বেশির ভাগই বহুতল মার্কেট। সার্বক্ষণিক এসব মার্কেটে হাজার হাজার মানুষ অবস্থান করে। ফলে কোনো দিন যদি দুর্ঘটনা ঘটেই, তা হলে হতাহতের সংখ্যা হবে অসংখ্য। ঝুঁকিপূর্ণ এই ভবনগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে ১৬টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে ১৫টি।

জানা গেছে, সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির পরই কিছুটা তৎপর হয় ঢাকার দুই সিটি করপোরেশন। ইতিমধ্যে ডিএনসিসি তাদের নিজস্ব ১৬টি বহুতল ভবনের তালিকা তৈরি করেছে। ডিএসসিসিরও তালিকা তৈরির কাজ চলছে।

ডিএনসিসির তৈরি করা তালিকায় ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে রয়েছে গুলশান-২ পাকা মার্কেট, গুলশান-২ কাঁচা মার্কেট, গুলশান-১ পাকা মার্কেট, গুলশান-১ কাঁচা মার্কেট, মহাখালী কাঁচাবাজার, খিলগাঁও তালতলা সুপার মার্কেট, খিলগাঁও কাঁচা মার্কেট, মগবাজার র‌্যাব অফিস, গাবতলীর প্রান্তিক সুপার মার্কেট, আমিনবাজার ট্রাক টার্মিনাল, কারওয়ানবাজার ১ ও ২ নম্বর ভবন মার্কেট, কারওয়ানবাজার কিচেন মার্কেট (কাঁচা মার্কেট), কলমিলতা মার্কেট, কারওয়ানবাজার আড়ত ভবন ও মোহাম্মদপুর টাউন হল মার্কেট।

অপরদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির কারণে রাজধানীতে গড়ে ওঠা অন্তত ১০ হাজার বহুতল ভবনকে কালো তালিকাভুক্ত করে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অভিযান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে দুর্নীতি দমন কমিশনের বিশেষ অনুসন্ধান টিম।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রাজউকের উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ অসহযোগিতা এবং কারসাজির কারণে দুদক টিম মাঠ পর্যায়ে অভিযান শুরু করতে বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সেলের পরিচালক উইং কমান্ডার তাহিদুল ইসলামের তত্ত্বাবধানে এবং উপপরিচালক সাহিদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম রাজউকের দুর্নীতি, ভবন নির্মাণের অনুমতি প্রদানে গাফিলতি ও স্বজনপ্রীতি, উত্তরা-রাজউক প্রকল্প ও পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম, প্রবাসী কোটায় ১ হাজার ২০০ জনকে ওইসব প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতিসহ অন্যান্য ক্যাটাগরির দুর্নীতি বের করতে কাজ শুরু করে। তবে দুদক থেকে রাজউকের কোন কর্মকর্তার সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে নিষেধ করায় রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সুযোগটি কাজে লাগিয়ে দুদকের টিমকে পাত্তাই দিতে চাচ্ছে না। এমন অভিযোগ খোদ দুদকেরই।

এদিকে, রাজউকের তথ্যের ভিত্তিতে রাজধানীতে রাতারাতি গড়ে ওঠা অন্তত ১০ হাজার ভবনের তালিকা প্রস্তুত করেছে দুদক টিম। তার মধ্যে দুদক ৮ হাজার ভবন নির্মাণে যে অনিয়ম হয়েছে তা নোটিশের মাধ্যমে ও জরিমানা করে মীমাংসাযোগ্য এবং বাকি ২ হাজার ভবনের মালিক এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি মামলাসহ আইনি ব্যবস্ত নেয়া ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে আসল কথা হচ্ছে এখনই ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। আর যখন ঘটে যাবে তখন আর কিছুই করার থাকবে না। তাছাড়া একটি আট তলা ভবন ধসের পর তা থেকে জীবিত দুরের কথা মৃত মানুষ উদ্ধার করতে লেগেছে ২০ দিনেরও বেশি সময়। সাভারের দৃশ্য দেখে অবশ্যই বলা যায় যে, দেশের বর্তমানে উদ্ধারের সরঞ্জাম নেই। যা আছে তা একটি ভবনের জন্যও পর্যাপ্ত না। তাই পরিকল্পিত নগরী তৈরিতে পরিকল্পনার বিকল্প যেমন নেই ঠিক তেমনি আরো উদ্ধার সরঞ্জাম আনতে হবে।


উঠছে ভবন বাড়ছে ঝুঁকি
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×