somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

IELTS নিয়ে কিছু আলোচনা

০২ রা মে, ২০১৫ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শখের তোলা নাকি লাখ টাকা । আমরা যদি আমাদের শখের পিছনে এতো অর্থ এবং পরিশ্রম ব্যয় করতে পারি, তাহলে কেনো সামান্য একটু কষ্ট করে ইংরেজি ভাষায় আমাদের দুর্বলতা দূর করতে পারবো না? আমি জানি শুনতে একটু ব্যাখাপ্পা লাগে, কিন্তু ইংরেজি ভাষায় মাঝারি মানের দক্ষ হতে পারলে যেকোন স্থানে আপনি অনেক সুবিধাজনক অবস্থায় থাকবেন । আমরা অনেকেই আছি যাদের ছোটবেলা থেকেই ইংরেজি নিয়ে প্রবল অনীহা কাজ করে এবং তখন থেকেই ইংরেজিতে আমরা দুর্বল । তবে এই দুর্বলতা কাঁটিয়ে উঠার মোক্ষম অস্ত্র অতে পারে IELTS প্রস্তুতি ।
আমার মনে আছে বছর খানেক আগেও ইংরেজিতে কিছু বলতে নিলে আমাকে ১০ বার ভাবতে হতো । কিন্তু সঠিক প্রস্তুতির মাধ্যমে আমি আমার ইংরেজি নিয়ে ভয় অনেকটাই কাঁটিয়ে উঠতে পেরেছি এবং সাথে সাথে IELTS পরীক্ষায় মোটামুটি ভালো স্কোর করতে পেরেছি ।
ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই এর জন্য IELTS আন্তর্জাতিক মানের একটি পরীক্ষা । সেজন্য এর প্রস্তুতি একটু ভালোভাবে নিতে হয় । আমার নিজস্ব কিছু অভিজ্ঞতা থেকে IELTS এর এই প্রস্তুতিমূলক নোটটি লেখা । আশাকরি আপনারা উপকৃত হবেন ।
কোথায় কোচিং করতে হবে?
IELTS এর জন্য কোচিং করলে ভালো । এতে করে অনেকের সাথে ক্লাস করতে পারবেন এবং অনেক কিছু জনতেও পারবেন । তবে সমস্যা একটাই । বেশিরভাগ জায়গায় DU, IBA বা English Medium এর ছাত্রছাত্রীরাই টিচার হিসেবে ইংরেজি শেখায় । সেখানে তাদের ইংরেজি উচ্চারণ শুনে আপনার ভালো লাগতে পারে, কিন্তু আপনার ইংরেজি ভাষার ভিত্তি মজবুত হবে কিনা তার কোন গ্যারান্টি আমি দিতে পারছি না । তাছাড়া ওখানে ইংরেজির বেসিক নিয়ে কাজ করা থেকেও বেশি গুরুত্ব দেয়া হয় মডেল টেস্ট এর উপর । তাই আমার মনে হয় না ইংরেজিতে দুর্বল থাকলে এই কোচিং করে কোন লাভ আছে । সেহেতু নিজে নিজে প্রস্তুতি নেয়াই ভালো । আপনি নিচের পয়েন্ট গুলো ফলো করতে পারেন ।
প্রথমেই আপনি ৯ম – ১০ম শ্রেণীর ইংরেজি ২য় পত্রের বই সংগ্রহ করুন । সেখানে যা কিছু থাকবে সব ভালোভাবে রপ্ত করুন । একটি অনুশীলনীও বাদ দিবেন না । আপনি যদি গ্রামারে খারাপ হয়ে থাকেন, আশা করি একটু হলেও সেটা ঠিক হয়ে যাবে । তবে প্রথমেই HSC লেভেল এর কোন গ্রামার বই না ধরাই ভালো, কারন সেগুলো অনেক উচুমানের ।
ইংরেজি ভাষায় Reading – এ স্বক্ষমতা অর্জনের জন্য যত বেশি পারেন ইংরেজি পড়তে হবে । বাসায় দৈনিক ইংরেজি সংবাদপত্র রাখুন । ইংরেজি গল্পের বই পড়ুন এবং বুঝে বুঝে পড়ুন । খুব বেশি কঠিন কিছু পড়ার কোন দরকার নেই ।
ইংরেজি Listening – পাওয়ার টেস্ট করে দেখা হয় IELTS পরীক্ষায় । তাই ইংরেজি মুভি দেখুন । প্রথম প্রথম সাবটাইটেল দিয়ে দেখুন এবং পরবর্তীতে সাবটাইটেল ছাড়া বুঝার চেষ্টা করুন । দেখবেন অনেক উন্নতি হবে । এছাড়া বিবিসি রেডিও, স্লো মেলোডিয়াস গান শুনুন ।
আপনাকে ইংরেজি Speaking – এও সমান পারদর্শী হতে হবে । এজন্য যত বেশি পারেন ইংরেজিতে কথা বলার চেষ্টা করুন । কাউকে সাথে না পেলে নিজে নিজে ইংরেজি তে বক বক করুন । বন্ধুবান্ধব, অফিস কলিগদের সাথে ইংরেজি ভাষায় কথোপকথন করার চেষ্টা করুন । এতে করে Speaking নিয়ে ভয়টা দূর হয়ে যাবে ।
সবশেষে ইংরেজি Writing – এ ভালো করতে চাইলে আপনাকে একটু বেশি খাটতে হবে । কারন যা আপনি প্রাকটিসের জন্য যা লিখেছেন, তা কাউকে না কাউকে ঠিক করে দিতে হয়, আর এ কাজ একা একা করা কঠিন। এর জন্য General English বা সমমানের কোন course করতে পারেন ।
কোচিং যদি করতেই চান তাহলে, ঢাকা ইউনিভার্সিটির IELTS , ব্রিটিস কাউন্সিল, WINGS এ করতে পারেন। WINGS এর সুবিধা হলো যে IELTS এর পরীক্ষকরাই ওখানে ক্লাস নেন ।
গুগল থেকে আমি কিছু Resource পেয়েছি, আশা করছি আপনার কাজে লাগবে ।
Ielts Test Drive
Take Ielts
British Council: LearnEnglish
IELTS Word Power
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×