somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

IELTS পরীক্ষা বৃত্তান্ত

০২ রা মে, ২০১৫ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

IELTS ইংরেজি ভাষায় দক্ষতা নির্ণয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা । দেশের বাইরে পড়াশনা কিংবা ক্যারিয়ার গড়তে যেতে চাইলে পরীক্ষার IELTS মাধ্যমে ইংরেজি ভাষার উপর নিজের দক্ষতার প্রমাণ রাখতে হয় । এতে সেইসব দেশে আপনার গ্রহনযোগ্যতা বাড়বে । যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ডসহ পৃথিবীর আরও অনেক দেশে পড়াশোনা বা কর্মসংস্থানের জন্য যেতে চাইলে আপনার প্রয়োজন হবে IELTS স্কোরের । এর জন্য বয়সের কোনো বাধ্যবাধকতা নেই, শিক্ষাগত যোগ্যতারও কোনো প্রয়োজন নেই ।
IELTS পরীক্ষা
Academic Training এবং General Training, এই দুটি মডিউলে IELTS পরীক্ষা দেয়া যায় । যদি কোন শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ের পড়াশোনার জন্য বাইরের দেশে যেতে চান, তাদের Academic মডিউলে পরীক্ষা দিতে হয় । অন্যদিকে, কর্মসংস্থান বা ক্যারিয়ার গড়তে যেতে চাইলে আপনাকে General Training মডিউলে পরীক্ষা দিতে হয় । তাই আপনি IELTS পরীক্ষা দেয়ার আগে নিশ্চিত হয়ে নিন কোন মডিউলে পরীক্ষা দিতে হবে । এই দুই ধরনের মডিউলেই চারটি অংশ থাকে । এগুলোর বিবরণ ক্রমান্বয়ে নিচে দেয়া হলো ।
Listening
এই অংশটি খুব মজাদার । এখানে আপনার ইংরেজি শুনে বুঝার ক্ষমতা পরীক্ষা করা হয় । আপনাকে কোন অডিও সিডি বা কথোপকথন এর রেকর্ড বাজিয়ে শোনান হবে এবং সেখান থেকে প্রশ্ন করা হবে । এখান থেকে শুনেই আপনাকে প্রশ্নের উত্তর নির্দিষ্ট উত্তরপত্রে লিখতে হবে । মোট ৪০টি প্রশ্ন থাকবে এবং সকল প্রশ্নের উত্তর দিতে হয় । ৩০ মিনিটের মত সময় দেয়া হয় উত্তর গুলো প্রশ্নপত্রে লিখতে এবং অতিরিক্ত ১০ মিনিট দেয়া হয় যেন আপনি সব উত্তর প্রশ্নপত্র থেকে উত্তরপত্রে লিখতে পারেন । সংক্ষিপ্ত উত্তর, বাক্যপূরণ, সঠিক উত্তর বেছে নেওয়া ইত্যাদি ধরনের প্রশ্ন থাকে এই অংশে ।
Reading
মূলত এই অংশে বাংলাদেশিরা খুব দুর্বল অন্যান্য দেশের তুলনায় । আপনাকে পরীক্ষার সময় বিভিন্ন বই, সংবাদপত্র, জার্নাল থেকে কিছু অংশ দেয়া হবে এবং সেখান থেকে পড়ে উত্তর দিতে হবে । তাই পড়ার সময় অবশ্যই মনযোগী হতে হবে । এই বিভাগে পরীক্ষার্থীকে এক ঘন্টায় তিনটি বিভাগে ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে ।
Writing
ইংরেজি ভাষার উপর আপনার দক্ষতা কেমন তা এই বিভাগের মাধ্যমে বেশি পরীক্ষা করা হয় । বিশেষকরে ইংরেজি ব্যকরণ, শব্দভাণ্ডার এবং বাক্যগঠনে আপনার অবস্থা যাচাই করা হয় । ২টি প্রশ্নের উত্তর দিতে হয় একঘণ্টায় এবং প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তর যথাক্রমে অন্তত ১৫০ এবং ২৫০ শব্দের মধ্যে শেষ করতে হবে ।
Speaking
IELTS পরীক্ষার এই বিভাগে ভালো করতে চাইলে প্র্যাকটিসের কোন বিকল্প নেই । পরীক্ষার্থীদের তিনটি অংশে ১০-১৫ মিনিটের পরীক্ষা দিতে হয় । প্রথম অংশে সাধারণ কিছু প্রশ্ন করা হয় এবং ইংরেজিতে উত্তর দিতে হয় । তারপর একটি নির্দিষ্ট বিষয়ে ২ মিনিট আপনাকে কথা বলতে দেয়া হয় এবং শেষ অংশে পরীক্ষকের সঙ্গে চার-পাঁচ মিনিটের কথপোকথন ।
এই প্রতিটি বিভাগে আপনার ইংরেজির মানের উপর স্কোর দেয়া হয় এবং এগুলোর গড় করে ১ থেকে ৯-এর মধ্যে IELTS-এর স্কোরিং করা । এ পরীক্ষায় পাস বা ফেল হওয়ার কোনো বিষয় নেই । আপনার প্রয়োজনীয় স্কোর করতে পারলেই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য সফল হবে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×