শেরপুরে শহীদ মিনার ভাঙচুরের সময় জনতার হাতে যুবলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ( মানবজমিন)
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বগুড়ার শেরপুরে যুবলীগের নেতৃত্বে স্থানীয় শহীদিয়া আলীয়া মাদরাসা শহীদ মিনার ভাঙচুরের সময় এলাকাবাসী এক যুবলীগ নেতাকে আটক করেছে। তার নাম তবিবুর রহমান টিপু। তিনি শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় স্থানীয় সরকার দলীয় এমপি হাবিবুর রহমান নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। বলেছেন, এর সঙ্গে যেই জড়িত থাকুক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
আজ বেলা সোয়া ৩টার দিকে টিপুর নেতৃত্বে যুবলীগের ১০/১২ জন নেতা-কর্মীর একটি দল পৌর শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসার শহীদ মিনারে হামলা চালায়। মাদরাসায় নবনির্মিত শহীদ মিনারের মূলস্তম্ভে হামলা করে ভাঙচুরের সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। এসময় শহর যুবলীগের নেতা তবিবর রহমান টিপুকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এব্যাপারে শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা বলেন, শেরপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। আমরা কোন সংঘাত চাই না। হরতালের সময় শেরপুরে স্থানীয় যুবলীগের উদ্যোগে পবিত্র শহীদ মিনার প্রকাশ্যে দিনদুপুরে ভাঙচুর করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করছি। এ প্রসঙ্গে বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সরকারদলীয় এমপি ওই মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এমপি হাবিবুর রহমান শহীদ মিনার ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে আমি মনে করি। তাই যে কেউ বা যে ব্যক্তি জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেই সঙ্গে তিনি ওই ঘটনার জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
ঠাকুর ঘরে কে কলা খায় এবার বাঙ্গালীর বোঝা উচিত....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন