কিছু কিছু প্রজাতি আছে যারা জেগে থাকে
আবার তাদের সাথে কিছু কিছু প্রজাতি আছে যাদের
জাগার কথা নয় কিন্তু তারা জেগে থাকে।
জেগে থাকে পাতাল, নির্ঘুম আকাশ
জেগে থাকে।
জেগে থাকে চাঁদ, শীতল আভা জেগে থাকে।
জেগে থাকে ঝুঁনাকির দল, চারদিকে গুন্জন জেগে আছে।
জেগে আছে বুনো শেয়ালের দল, জেগে আছে।
জেগে আছে পাড়ার নেড়ী কুকুরগুলো
ঘেউ ঘেউ শব্দে মাতুহারা।
জেগে আছে কবি, জেগে আছে কবিতা
জেগে আছে।
শুনেছি আজ তুমিও জেগে আছো
আমিও জেগে আছি, যে ঘুমায়নি কোন দিনই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




