বহুদিন আগে এক বিদেশীনির
সাথে হয়েছিল মোর দেখা।
হয়েছিল মোর একগাঁদা,
মনভোলানো কথা।
মুঠোফোনে মুঁই কহিয়াছি তারে,
শত আবেগময় কথা।
সে মোরে দিহিয়াছে শুধু লঙ্কার বাতিতে,
জ্বলিয়া উঠা শত বিষন্নতা।
বলিয়াছিল সে আসিবে ভাদ্রে,
আমার সেই কাঙ্খিত ভাদ্র
আসিয়া আবার চলিয়া গেল,
আসিলেনা শুধু তুমি।
তাকিয়া আছিমুই এক ঝাঁক পায়রার পানে,
এমন সাহসী পায়রা আমি দেখিনিক কোন খানে।
তাই অনুনয় করিয়া কহিতেছি তারে,
আমার একটা খোলা চিঠি কি পৌছে দিবি তাহার পানে।
মোর ভালবাসার সাক্ষী হিসাবে,
যেই আম্র বৃক্ষ পুতেছিলাম ।
আজ তারও শাখা প্রশাখা জম্নে গেছে।
টবের পুচকে চারাগুলোতে আজ,
ফুল ফোটতে শুরু করেছে।
মাঝখানে অনেকগুলো সময় পেরিয়ে গেছে।
আজ শুধুমুঁই আকাশের পানে চাহিয়া থাকিয়া
নিবৃন্তে কহি,
আর কি হবে না দেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

