somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রুপালী ইলিশ, প্রিয়া আমার

২৩ শে জুন, ২০০৯ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইবছর আমের ফলন খুবই ভালো ছিলো। নিম্নবিত্ত থেকে শুরু করে সবাই পরিমিত আম খেতে পেরেছেন বলে আমার ধারনা। সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ বাংলাদেশের প্রতি তিনি সুনজরে তাকিয়েছেন।

আরেকটি সুখবর হচ্ছে এবার জেলেদের জালে ধরা পড়া ইলিশের সংখ্যাও মুগ্ধ হবার মত। জেলেরা খুশী প্রচুর মাছ ধরা পড়ছে। কাগজে ছবি দেখলাম অজস্র রুপালি ইলিশ চোখ লাল করে শুয়ে আছে। একটির উপর আরেকটি। এভাবে অনেকগুলোর উপর অনেকগুলো। দেখলেই মনটা ভালো হয়ে যায়। মনের ছবিতে দেখতে পাই পদ্মা নদীর মাঝি উপন্যাসের দৃশ্য। অসংখ্য ইলিশ ধরা পড়ছে নদীতে। সেই ইলিশ চলে যাচ্ছে অনেকদুরে... গোয়ালন্দ থেকে কলকাতায়। দাদারা জামাইষষ্টী করছেন।
এবার কক্সবাজারের জেলেরা খুব খুশী। বহুদিন পর এমন একটা ঘটনা ঘটলো। প্রতি একশো ইলিশ তারা বিক্রি করছেন আট থেকে দশ হাজার টাকায় অর্থ্যাৎ আশি থেকে একশো টাকায়। সেই ইলিশের ওজন গড়ে এক থেকে সোয়া কেজি। ব্যবসায়ীরা সেই ইলিশ ঢাকায় চালান করছেন। সেসব ইলিশ নাকি ঢাকায় বিক্রি হবে আড়াইশো থেকে তিনশো টাকায়।
এইবার প্রানটা ছ্যাৎ করে ওঠে। ঢাকার বাইরে কী আরো বেশী দাম হবে? আমার মধ্যবিত্ত পিতার জন্য কী সম্ভব হবে সেটা কিনে বাড়ি পর্যন্ত নিয়ে আসা? উঠোনে কাঁঠাল গাছের নিচে উনুনের পাশে বসে থাকা, আঁচল দিয়ে হলুদের গন্ধ বের হওয়া আমার মায়ের চোখে কি হাসি ফুটবে?
এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না কিংবা এর মাঝামাঝিতে হবে ভাবতে ভাবতেই আমার ভীষন মনে পড়ছে... ক্লাস ফোরে পড়ার সময় একদিন আমার স্কুলটীচার বাবা স্কুলের একটা কাজে [নতুন বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজের তদারকী] আটকে গিয়েছিলেন। সুতরাং আমাকে বাজারে যেতে হলো। বাজেট সত্তর টাকা। মাছ আর সবজী কিনতে বলা হলো। বাজারে গিয়ে প্রথমে মাছ কিনলাম। ইলিশ। এককেজি দুইশো গ্রাম। আটচল্লিশ টাকা। সেই স্বাস্থ্যবান ইলিশ দেখে মায়ের সে কী উচ্ছ্বাস। সীমিত বাজেটের মধ্যে এত চমৎকার একটা বাজার! ছোটবোনের সেকী ছটফটানি! সে ডিম ছাড়া খাবেনা। আমিও মাকে বলি " বড় হইছি না! ক্লাস ফোরে পড়ি। অংকে একশো পাইছি" বোনকে ধমক লাগাই সর তো বিরক্ত করিস না। যেন একলাফে কতবড় হয়ে গেছি আমি, কত দায়িত্ব আমার।
সেই দিনগুলি কোথায় যেন চলে গেছে। সেইদিনরে সাথে যে মুগ্ধতা আর ভালোলাগা জড়িয়ে ছিল তার উপর কারা যেন থুথু ছিটিয়ে রেখেছে। নগরীর ময়লাখেকো কাক সেইদিনের কথা শুনে কলহাস্য করে।
বর্ষাকাল এলে কদম আর ইলিশের কথা খুব মনে হয়। একটা কদম তো কাউকে দেয়া গেলোনা। সে নাহয় মেনে নেয়া গেলো, মনে নেয়া গেলো; কিন্ত সর্ষে ইলিশ প্রিয়া আমার, তোমার সাথে তো এইবর্ষায় দেখা হচ্ছেনা সোনা। তুমি ভালো থেকো। তোমার জন্য শুভকামনা থাকছে ! এর বেশী আমি আর কী করতে পারি?

ফটোক্রেডিট: bdnews24.com
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৯ রাত ৮:০৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×