somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুরুল আলম আতিকের 'ডুবসাঁতার'

১০ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটি গল্পের চমৎকার গাঁথুনি অবশ্যই নির্মাতার গল্পবলার দক্ষতাকেই প্রমান করে। গল্পটির চিত্রায়ন সিনেমা হয়ে উঠবে এমন কোন কথা নেই। ডুবসাঁতার এ রেনুর গল্পটি নিঃসন্দেহে একটি চমৎকার গল্প। একটি গল্প শুধু একজনকে কেন্দ্র করে এগিয়ে যায় না। তার পরিপার্শ্ব থাকে। নান্দনিক কিংবা নিন্দিত চারপাশ থাকে। ডুবসাঁতারের গল্পগত বুন শৈলী নান্দনিক। এটি অবশ্যই একজন সিনেমাকরিয়ের দক্ষতা ও মুন্সিয়ানার ছাপ। ডুবসাঁতারে রেনুর গল্প মানে শুধু রেনু একা নয়। তার চারপাশের মানুষগুলোকেও চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে। রেনুর বালিকাবেলার বন্ধু ও ভাইয়ের চরিত্রটি ডে বর্তমানে অন্ধ, তাকে খুব চমৎকার ভাবে আনা হয়েছে। রেনুর অবাধ্য ছোটভাই, মধ্যবিত্ত পরিবেশ, রেনুর মা-- এ চরিত্রগুলোর উপস্থাপনা মেকি মনে হয়নি। খুবই স্বাভাবিক সাবলীল আর সহজ মনে হয়েছে। সিনেমার গল্প হবে শয়নভঙ্গিও মতো সহজ সরল স্বাভাবিক। একজন সিনেমা করিয়েকে এটা জানতে পারতে হবে। ডুবসাাঁতারের বুনন সেকথাই মনে করিয়ে দেয়।

তারপরও ...চিত্রকল্প।
ডুবসাঁতার এর চিত্রায়ন যথেষ্ট নান্দনিক মনে হয়েছে। কিছু কিছু ছবি খুব চমৎকার ভাবে তোলা সম্ভব হয়েছে। এর চেয়ে ভালো আর সম্ভব নয়- এমন। তবে এই ধারাবাহিকতাটি ধরে রাখার মত দক্ষতা একজন সিনেমা করিয়ের থাকতে পারতে হবে। কিছু কিছু দৃশ্য দেখে খুবই নিম্নমানের মনে হয়েছে। সিনেমা এখানে তার ভাষা হারিয়ে ফেলবার সংকটে পতিত হয়েছে। সিনেমাকরিয়ে’র পরিমিতিবোধ এখানে প্রশ্নবিদ্ধ। যদিও আমাদেরকে সিনেমানির্মনের মহাযজ্ঞ ও বিভিন্ন সীমাব্ধতার কথা মাথা রাখতে হবে। নির্মানের নেশা যেটিকে ছাড়িয়ে গেছে।

এবং ... সঙগীত।
ডুবসাঁতারের আবহসঙগীত অনেকটাই হৃদয়ছোয়া এবং দৃশ্যের সাথে সঙগতিপূর্ণ। কিন্ত আপাদমস্তক এই টেলিফিল্মটিকে ইনজেকশনের মাধ্যমে তিন চারটি গান প্রবেশ করিয়ে এটিকে সিনেমা বানাবার চেস্টা করো হয়েছে। এই মতামতটিকেও উড়িয়ে দেয়া যায় না। এটি একটি নাগরিক জীবনের গল্প এতে কয়েকটি লোকজ গান আনাটাকে দুই ভাবেই দেখা সম্ভব। নাগরিক জীবনে এটি আপ্রাসঙ্গিক ও ভাবা যেতে পারে। আবার এও ভাবা সম্ভব যে এই চরিত্রগুলোর বুকের গহীনে লুকিয়ে ছিল বাংলার আবহমান লোকজ উপাদানসমূহ। যিনি সিনেমা-দেখিয়ে তার চোখের প্রসারতা থাকতে হবে। একটি গতানুগতিক ও সুনির্দিষ্ট ভাবনার মধ্যে তাকে আটকে ফেলাটা বোকামী।

তাছাড়া ... অভিনয়।
সিনেমার সবগুলি চরিত্রের কুশলী অভিনয়শিল্পিদেরকে নেয়া হয়েছে। যাকে যে চরিত্রে শতভাগ উপযক্ত মনে হয়েছে তাকেই সম্ভবত ডাকা হয়েছে। এটিও একজন নির্মাতার দক্ষতা।
সিনেমার ভাললাগা দর্শকের রুচি, সংস্কৃতিবোধ ও স্বাদনির্ভর। সুতরাং সবাই তার নিজের মতো করে সিনেমা দেখার ও ভালোলাগার দায়ভার বহন করুক।

ফুটুক
যার যার চোখের ফুল
নিজের মতো করে।



প্রধান চরিত্র :
রেনু : জয়া আহসান
রোকন : অশোক বেপারী
রেহান : শাহরিয়ার শুভ
মা, আয়েশা : ওয়াহিদা মল্লিক জলি
চোর, পাখি : দেবাংশু হোর
ড্রাগ অ্যডিক্ট, ইমরান : ধ্রুব
পুনম : শ্রাবস্তী আদনান তিন্নি
সানি : স্বাধীন খসরু
মিথিলা : সুষমা সরকার
রেনুর অফিস কলিগ১ : অপু
কলিগ২ : কাকলি
কলিগ৩ : শামিম ভিস্তি
দিভিয়া : স্বাগতা
ছোট রেনু : সাদনিমা
ছোট রোকন : কুনাল
তরম্নণী মা : মীনা
পাড়ার মাসত্মান : শাহরিয়ার সজীব
দোকানি : জুনায়েদ হালিম

সংলাপ : মাতিয়া বানু শুকু
সিনেমাটোগ্রাফি : রাশেদ জামান
আর্ট ডিরেক্টর : লিটন কর
সম্পাদনা : ইকবাল কবির জুয়েল
সাউন্ড ট্র্যাক : ভিক্টর
গান : জয়া, শেহজাদ, স্বাগতা, প্রদীপ
কালারিস্ট : বিদ্যুৎ, মুভিওলা
স্টিল : শেহজাদ, মুমিত, তুমান, রাজিভ
প্রিন্ট ডিজাইন : সব্যসাচী হাজরা

প্রযোজনা : ক্যাওস সেভেন

চিত্রনাট্য ও পরিচালনা : নূরুল আলম আতিক
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৩৩
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×