কিছুদিন আগে গ্রামের বাড়ীতে গিয়েছিলাম। দেখি, আমাদের বাড়ীর লাউয়ের মাচায় দুটো বাচ্চাসহ একটা ঘুঘু। বাচ্চাদুটো বড় হয়েছে। আর দু এক দিনের মধ্যে পুরোপুরি উড়তে শিখবে এমন। দু'সপ্তাহেই ঘুঘুর বাচ্চা উড়তে শিখে যায় শুনে অবাকই হলাম।
সকালবেলা। রোদ এসে লাউয়ের পাতায় লেগে একধরণের সবুজ আবহ তৈরী করেছে। এর মধ্যে বসে আছে ছানাদুটি। দেখতে প্রমাণ সাইজের ঘুঘুর মতোই। ওদের মা গেছে খাবারের খোঁজে। ওরা পাখিসমাজের বাসিন্দা বলে ওদের বাবার খোঁজ নিতে ইচ্ছে করে নি। হাত বাড়িয়ে দিলাম ওদের দিকে। ওরা কেন জানি ভয় পেলো না। সরেও গেলো না। সম্ভবত ভয় নাম বোধটি ওদের মস্তিস্কে ঢোকায়নি ওদের মা। কিংবা প্রয়োজন বোধ করেনি, পরিবেশগত কারণে। নিজের প্রতি আস্থা কমে গেলো। আমি ভেবেছিলাম ওরা ভয় পাবে। কারণ ইতিপূর্বে বাড়ির ও আশেপাশে কুকুর পর্যন্ত আমাকে দেখে ভয় পেতো। আর এ দুই পাখির ছানা দেখি আমাকে সিদ্ধার্থ ভেবে বসে আছে! বোকা পাখির ছানা। মাকে বললাম, মা একটা খাঁচা যোগাড় করে পাখিসহ বাচ্চাগুলোকে ঢাকায় নিয়ে যাই... কী বলো?
মা বলে, তোর আব্বা রাজী হবে না।
বললাম, কেন?
মা যা বললেন তার সংক্ষেপ হলো আব্বা বলেছেন পশুপাখি বিশ্বাস করে বাসা বেঁধেছে এদের যেন কোন ক্ষতি না হয়। এমনকী তাদের জন্য খাবারও নাকি দেয়া হয়। প্রথমে খেয়াল করি নি। দেখলাম, নারকেলের মালই'য়ের মধ্যে খুদ।
ব্যাপারটা আমার জন্য নতুন নয়। আমিও জানতাম ঘুঘু বুদ্ধিমান পাখি। এরা না জেনে শুনে আমার বাবার উঠানে বাসা বাঁধে নাই, রীতিমতো খোঁজখবর এবং দীর্ঘ পর্যবেক্ষন শেষেই এসেছে। কেন জানি আমার খুব ভালো লাগলো, ব্যাপারটা। আমাদের বাড়ীটা কোন পাখিরাজ্য না, তারপরও তিনটে তিলাঘুঘুর জন্য অভয়াবণ্য তো...
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।