গল্প: মাংস
১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিরে তুই খেলি না যে? গার্মেন্টসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে নিতেই মা রান্না ঘরে উকি দিলেন। রনি ভাত নিয়ে বসে আছে। একটু ছুঁয়েও দেখেনি। মুখ গম্ভীর। দেখেই বোঝা যাচ্ছে মায়ের উপর অভিমান করেছে সে। অবশ্য অভিমানটুকু অমূলক নয়। মা বলেছিলেন আজকে মাংস রান্না করবেন কিন্তু করেন নি। গত একমাসেও সে একটু মাংস খেতে পারে নি। এই নিয়েই তার রাগ।
মা কাজ করতে করতেই চেচিয়ে বললেন, "নবাবের ঘরে জন্মাইছিস নাকী? বাপ নাই তার রোজ রোজ বাটিভর্তি মাংস খাওয়া লাগবো, ভাত যোগাতেই জীবন তেজপাতা হইয়া যাইতাছে! " রনির রাগ আরো বাড়তে থাকে। বাটিতে বাটিতে মাংস কে চায়! কয়েক টুকরা হলেই তো হয়। আর প্রতিদিন তো সে চায় নি সপ্তাহে অন্তত একদিন হলে ক্ষতি কী? তার মন জবাব খুজে পায় না। ভাত ছুয়েও দেখে না রনি। নাজমা বেগম দ্রুত কারখানার দিকে ছুটে যান। তার মতো দরিদ্র গার্মেন্টস কর্মীর হাতে ছেলের অভিমান ভাংগানোর মত বাড়তি সময় নাই। থাকুক খাওয়া পড়ে যখন ক্ষুধা লাগবে তখন ছেলে ঠিকই খেয়ে নেবে।
দুপুরবেলা পেটপুরে খেলো রনি। মাংস ভাজাটা দারুণ ছিলো। অনেকটা দোকানের ভাজা মুরগীর মতো। খাওয়া দাওয়া শেষ করে রনি দ্রুত কড়াই পরিস্কার করতে লাগলো। এই কড়াইয়ে যে তার ছেলে একটা ধাড়ি ইদুর ভেজে খেয়েছে এটা জানলে তার মা যে কী করবেন কে জানে?
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০
বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০
সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯

মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!
লম্বা টানা...
...বাকিটুকু পড়ুন
ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের...
...বাকিটুকু পড়ুন