somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মতামত- মন্তব্য-প্লাস-মাইনাস-এবং গালাগালি

১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহয়ারইন ব্লগে আমি খুবই নতুন ব্লগার, অনেক আগে জয়েন করলেও ব্লগে এসেছি খুবই কম, এবং নিতান্তই হাতেগোনা কয়েকটা পোস্ট পড়েছি, আর নিজের ডায়রি তে ইচ্ছামত লেখা-ঝকা-ছবিয়াকার বাইরে আমার লেখার কোনোরকম অভিজ্ঞতা নেই.
এই ব্লগে আমি দেখলাম, সবার যার যার ইচ্ছামত লিখতে পারছে, রাজনৈতিক-অরাজনৈতিক-আস্তিক-নাস্তিক-মৌলবাদী - সব কিসিমের লেখাই এখানে আছে, খুবই চমত্কার একটা ব্যাপার - নিজের মত স্বাধীনভাবে প্রকাশ করার একটা জায়গা অন্তত থাকা উচিত. কিন্তু একটা ব্যাপার আমার কাছে খুবই নিম্নরুচির পরিচায়ক মনে হয়েছে, তা হলো অদ্ভূত সব গালাগালি. যার যেমন খুশি তেমন ভাষায় গালাগালি করে যাচ্ছে, এবং সেই খুশি আবার নিতান্তই নির্মল না- বরং যথেষ্টই পঙ্কিল.
দুনিয়ায় নানা মুনির নানা মত - এইটা তো অস্বীকার করা যাবে না. সবার মত সবার ভালো লাগার কোনো কারণ নাই, তাই বলে কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমন করে গালি দেয়া কোন পর্যায়ের মানসিকতা? যারা ভালো লেখে, সাহিত্যিক এবং সংস্কৃতিমনা মানুষ সাধারনত উচচ-রুচি সম্পন্ন হয়ে থাকে, তারা পরিমিত কথা বলে, পরিমিত হাসে, পরিমিত অনুভূতি প্রকাশ করে - এমনটাই দেখে এসেছি. কিন্তু এই বলগে দেখছি, খুব ভালো ব্লগ লেখেন, এমন লোকজন ও গালাগাল করে থাকেন - তার মানে কি অন্তর্জালে কেউ কাউকে চেনেনা, সবাই সবার কাছে গোপন, তাই এখানে নিজের পরিমিতিবোধ ভুলে যেতে হবে? এটাই কি তাদের আসল মানসিকতা? আমরা বাইরে যেমন দেখি, সেটা তাদের মুখোশের আড়ালে ঢাকা একটা প্রতিবিম্ব?
আরেকটা জিনিস আমার কাছে খুবই চিপ লাগলো, সেটা হলো কোনো কারণ না দেখিয়ে মাইনাস দেয়া- একজনের লেখায় যদি ভুল থাকে, তবে সেটা সংশোধন করার চেষ্টা করেন, আপনি বলেন যে তার লেখার এই জিনিষটা ভালো না, যাতে সে শিখতে পারে. আপনার ভালো লাগে নাই মানেই সেইটা একটা খারাপ ব্লগ কেন হবে? মাইনাস দেয়ার একটা কারণ থাকতে হবে, এবং সেই কারনটা লেখককে জানানো তো আপনার দায়িত্ব- কোনো কিছু না জানিয়ে কোনো গঠনমূলক সমালোচনার ধারেকাছে না যেয়ে একটা গালি দেয়ার মানে কি? কেনইবা কিছু কারণ ছাড়া মাইনাস দেয়া হবে?
আমি এখন পর্যন্ত যত ব্লগ পড়েছি, তাতে ব্যক্তিগত আক্রমনাত্মক কোনো ব্লগ চোখে পড়েনি - অথচ অসংখ মন্তব্য দেখেছি আক্রমনাত্মক. আজকে আমি লিখলাম, লীগের / দলের/জামাতের এই জিনিষটা ভালো না অমনি গালাগাল - কেন? আমি কি আপনাকে কোনো ব্যক্তি আক্রমন করেছি যে আপনি আমাকে ব্যক্তিগত আক্রমন করবেন? কারো কারো গালি তো পারিবারিক পর্যায়ের ---জঘন্য মানসিকতা!
বাসতবে আমাকে কেউ কখনই কোনো গালি দেয়নি, তাই আজকে যখন ব্লগে আমাকে একজন "অনুসন্ধানী " ব্লগার দুর্বোধ্য গালি দিলেন, আমি হত্ভমব-স্তম্ভিত-দু:খিত-এবং অনেক আপসেট হয়েছি. আমার লেখায় অবশ্যই ভুল থাকতে পারে, আপনার চোখে ধরা পরেছে, আপনি আমাকে বলেন যে আমার এই জিনিষটা ভুল , আমার এই জিনিষটা সংশোধন করতে হবে, এবং আমার লেখার এই জিনিষটা ভালো লাগে নাই তাই মাইনাস দিয়েছেন. তাহলে আমি বুঝতে পারতাম আসলে আমার লেখার কোন জিন্সটা সংশোধন করতে হবে. সেটা না করে গালি দেয়ার কি মানে? একটা অচেনা মানুষকে গালি দেয়াটা আমাদের দেশের কোন শ্রেনীর মানুষ করে থাকে, সেটা সবাই জানে- আমি অবশ্যই রিক্সাওয়ালা বা বাস ড্রাইভার শ্রেনীর লোকজন কে ছোট করছিনা, আমি শুধু বলতে চাচ্ছি যে তাদের সেই শিক্ষাটাই নাই - জন্মের পর থেকে নিজের ভাইবোনের সাথে মৌলিক অধিকার নিয়ে খামচাখামচি করতে করতে যারা বড় হয়, শিক্ষার আলো যাদের কাছে পৌছায়নি, তাদের কাছে গুড ম্যানার্স আশা করাটা বোকামি. কিন্তু একটা শিক্ষিত মানুষ কেন এমন আচরণ করবে?
আমি বলেছি, আমাদের দেশের একটা রাজনৈতিক দল ও আমার কাছে ভালো মনে হয় না - জ্ঞান হবার পর থেকে আমি দেশে গণতন্ত্র দেখে এসেছি, এবং সেটার তেমন কোনো সুফল আমি দেখিনি আজপর্যন্ত - কিন্তু কুফল দেখেছি অসংখ - হরতাল-অবরোধ-মহাসমাবেশের নামে বিস্তীর্ণ এলাকার মানুষের কানের তেরটা বাজানো-গাড়ি ভাংচুর-আগুন-রাহাজানি-সন্ত্রাসী-চাদাবাজি-চাপাবাজি-বাটপারি-ক্যডার-উন্নয়নের নামে লব্দন্গ্কা - বিগত সরকারের নামে কাদা ছোড়াছুড়ি -জনগনের টাকা দিয়ে শুধুই নিজের সেবা- আরো আরো যা আছে, লিস্ট শেষ হবে না ..... আমার তাই মনে হচ্ছে গণতন্ত্র আমাদের জন্য না --- আপনার দিমত থাকলে আপনি আমাকে বলেন যে গণতন্ত্রের এই এই সুফল আছে, আমাদের দেশের মানুষ গণতন্ত্রের এই সদ্ব্যবহার করেছে এবং আমাদের রাজনৈতিক দলগুলার কোনো একটা ভালো নজির আছে - আপনি আমাকে গালি দিবেন কেন? এই অনধিকারচর্চা কেন? ভদ্রতার সীমা কেন অতিক্রম করবেন? আজকে আমি যদি আপনার সামনে দাড়িয়ে এই কথা গুলি বলতাম, আপনি কি আমাকে গালি দেয়ার সাহস করতেন? এবং ভরা মজলিসে আমাকে গালি দিয়ে আপনি আর কোনদিন কারো সামনে মুখ দেখাতে পারতেন? আপনার মা অথবার স্ত্রী/স্বামী আপনাকে কি চোখে দেখত এর পর? মেয়েদের কথা বাদ দিলাম, আপনার পুরুষ বন্ধুরাই বা আপনাকে কি মনে করত?
যেই ভদ্রতা আপনি মুখোমুখি আমার সাথে করবেন, সেটা আমি কেন ব্লগে আশা করবনা?
আমাকে অনুসন্ধানী ব্লগার একটা দুর্বোধ্য গালি দিয়েছেন, আমি তার কাছে অর্থ ও হেতু জানতে চেয়েছি, আমি আশা করছি তিনি উত্তর দেবেন, এবং কোনো একদিন আমি তার মেয়েকে গিয়ে বলতে চাই, আমি amar মত প্রকাশের কারণে তোমার বাবা আমাকে এই কথা বলেছেন, যার অর্থ এটা.
আমি কি লিখছি আমি নিজেও জানি না - আমি এখনো মানতে পারছিনা, একটা মানুষ আমাকে গালি দিয়েছে!!!
যারা ব্লগে অনেক গালি খেয়েও মাথা ঠান্ডা রেখে লিখে যাচ্ছেন, তাদের সবাইকে লাল সালাম !!!! মাশাল্লাহ, তাদের নার্ভ অনেক শক্ত!!!



৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×