তার সাথে দেখা হয়েছিল রাজধানীর ব্যস্ততম এক রাস্তায়। দিনক্ষণ মনে নেই। উপবাসে খোদার বান্দারা যখন নিরন্তর ব্যস্ত আর সাপ্তাহিক প্রার্থনায় ন্যাস্ত, ঠিক তখনই একটা রিক্সায় বসেছিল ও। আর আমি ফুটপাতে এলোমেলো পায়ে হাটছিলাম। ওকে দেখেই আমার প্রথম ভাবনা এসেছিল এ তো আধুনিক যুগের রবি ঠাকুরের গল্পের নায়িকা। ওর নামটা লাবণ্য হলে বেশ হতো। লম্বা ছিপছিপে শরীর, কাঁধ ছেড়ে নেমেছে চুল, টানাটানা চোখ দুটো কাজলের কারুকার্যে অনেকটাই সুগভীর লেগেছিল। পরনের টি-সার্ট আর জীন্স প্যাণ্ট তাকে আধুনিক করলেও আবেশটা ঠিকই রেখে গেছে রবি ঠাকুরের প্রেমময় কোনা নারীসত্তা। ভাবের ঢংে গেয়ে উঠতে মন চায় তুমি কোন কাননের ফুল। তার পাশে নিজেকে বড্ড বেমানান লাগলেও এক মুহুর্তের জন্যেও নিজেকে ছেড়ে দেই নি। আমার বেশ ছিল বরং বড্ড সাধাসিধে আর ভাব-গাম্ভীর্যপূর্ণ। ও যদি সবুজ শাড়ীতে আর কপালে ছোট্ট কালো টিপ তাহলে তো মনের ভুলে ওকে লাবণ্য বলে বসতাম। প্রথম দেখা হলো অথচ মনে হলো কত দিনের চেনা। তার পাশে নিজেকেই অচেনা লাগল। আমি তো ভাবের ঢংে চলি; সেই ঢংটাকে অব্যাহত রাখলাম। সে কতটুকু মুগ্ধ হলো আমাকে পেয়ে জানি না তবে মুগ্ধতা নিরন্তর আমাকে ছুয়ে ছুয়ে গেলো, ইচ্ছে হলো তার কপালে আলতো চুমু দিতে। চাওয়া গুলো বড্ড বাড়াবাড়ি করে। সময়টাকে যদি নাটাইয়ের সুতোয় বাঁধতে পারতাম তবে তাকে সেদিন আমার বাঁধনে বেঁধে ফেলতাম। একটিবার ওর হাত ধরে, চোখে চোখ রেখে সকাতরে বলে বসতাম, প্রিয়, তুমি লাবণ্য হও। সবুজ শাড়ীতে, এলোকেশে, চঞ্চলা হাওয়ায় আমাকে আদে্যাপান্ত ভাসিয়ে নিয়ে যাও। সপ্নেরা সপ্নের ভেতর বসত গড়ে। আমি তাকে শক্ত করে ধরতে পারি না। সন্ধ্যা হতেই সে চলে যায়; সে কখনই লাবণ্য হয় না।
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।