দিনের শেষে নিশি রাত আসে।
সূর্য হাসে; চাঁদ-পূর্ণিমাও হাসে;
শৈশব পেরিয়ে কৈশোর আসে।
আবার বৃদ্ধ হয়ে কেউবা কাশে।
সময় চলে যায়; ডানায় ভেসে;
যে সময় যায়, ফিরে তা আসে না।
স্মৃতিপটে কেউ আজ ভাসে না;
ঝাপসা আখি, সব যে দেখি না।
ওগো চশমাটা কৈ তাও জানি না;
ঘরে আজ তুমি বৈ মন বসে না।
বড় দুঃখের এলো-মেলো জীবন;
আসবে কী কভু সুখেরই শ্রাবণ!?
_শক্তি শুধা (সাবেত চৌধুরী)
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



