ভারত তার অর্থনীতি নিয়ে গর্ভ করে । অথচ অর্ধেকের বেশি মানুষ ফকির । তার প্রমান শীতে কোথাও যায়গা না পেয়ে গণশৌচাগারে আশ্রয় নেওয়া ।
ভারতের উত্তর প্রদেশ, দিল্লি এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রবল ঠান্ডায় এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এসব এলাকায় তীব্র শৈত্যপ্রবাহ বইছে।
সংবাদ মাধ্যমগুলো বলছে বুধবার ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো উত্তর প্রদেশে। এখানে তাপমাত্রা নেমে যায় ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা বেড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠে এসেছে।
এদিকে হাসপাতালগুলোতেও বেড়েছে রোগীর সংখ্যা। সেখানে স্থান না পেয়ে নিম্ন আয়ের মানুষগুলো শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে মাথার ওপর আচ্ছাদন খুঁজছে।
দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অভ মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি হতে না পেরে এক বাবা তার ৬ বছরের শিশুকে নিয়ে একটি গণশৌচাগারে ঢুকে পড়েন বলেও খবরে জানিয়েছে এনডিটিভি।
তবে শুধু এই পিতা-পুত্রই নন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের আত্মীয়-স্বজনের প্রায় ২০ ভাগ মানুষ রাত্রিযাপন করছে গণশৌচাগারে। সেখানেই তারা রান্না-সহ অন্যান্য প্রাত্যহিক কর্মকান্ড সারছে।
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




