somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

GMT -এর পরিবর্তে KMT (Kaba Shareef Mean Time) বলা উচিত ।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান আল্লাহ পাক সূরা আলে ইমরান-এর ৯৬ নম্বর আয়াত শরীফ-এ ইরশাদ করেন, “প্রকৃতপক্ষে মানবজাতির জন্য প্রথম যে ঘর তৈরি করা হয়েছিল তা হচ্ছে ঐ বাক্কা বা কাবা শরীফ। যা নিয়ামত দ্বারা পূর্ণ এবং মানবজাতির জন্য পথ প্রদর্শক।” সুতরাং কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম স্থান।

১৯২৮ সাল থেকে GMT বিভিন্ন পর্যায়ে পরিবর্তিত হয়ে ১৯৭২ সাল থেকে UTC হলেও ব্রিটিশরা GMT বলতেই পছন্দ করে। আসমান-যমীনের কেন্দ্র ‘পবিত্র কাবা শরীফ’ থেকে প্রাইম মেরিডিয়ান স্থির করে নিয়ে মুসলমানদের উচিত সময়-অঞ্চল নির্ধারণ করে KMT (Kaba Shareef Mean Time) বলা।”

বর্তমানে স্থানীয় সময় নির্ধারণে যে আন্তর্জাতিক সময় নির্ধারক রয়েছে তাকে বলা হয় UTC (Co-ordinated Universal Time)। আন্তর্জাতিক সময় নির্ধারক হিসেবে GMT-এর এখন কোন অস্তিত্ব নেই। ১৯৭২ সালের পহেলা জানুয়ারি থেকেই GMT (Greenwich Mean Time) এর পরিবর্তে UTC ব্যবহৃত হচ্ছে। যখন গ্রিনিচ মেরিডিয়ানের উপর সূর্য থাকে তখন দুপুর ১২টা ধরে পৃথিবীর সকল অঞ্চলের সময় নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু পৃথিবীর বিভিন্ন গতির কারণে সূর্য যখন পুনরায় মাথার উপর আসে তখন সর্বোচ্চ সময়ের পার্থক্য হয় ১৬ মিনিট। এ সকল অসুবিধা দূর করার লক্ষ্যে UTC ব্যবহৃত হতে থাকে। কিন্তু পৃথিবীর সকল সময়-অঞ্চল এখনো গ্রিনিচকে প্রাইম মেরিডিয়ান ধরে নির্ণয় করা আছে। গ্রিনিচকে দ্রাঘিমা ০ ডিগ্রি ধরে সেখান থেকে ১৫ ডিগ্রি অন্তর অন্তর ভাগ করে সমস্ত পৃথিবীকে ২৪টি সময় অঞ্চলে বিভক্ত করা হয়েছে। ফলে আমরা যখন ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি দুপুর ১২টা তখন গ্রিনিচে সময় সকাল ৬টা। গ্রিনিচের পূর্বের দেশগুলোর সময় ভাগ করা হয়েছে গ্রিনিচের সাথে সর্বোচ্চ ১২ ঘণ্টা যোগ করে এবং গ্রিনিচের পশ্চিমের দেশগুলোর সময় ভাগ করা হয়েছে সর্বোচ্চ ১২ ঘণ্টা বিয়োগ করে। যদিও রাজনৈতিক কারণে এই সময়-অঞ্চল ২৪টি থেকে ৩৯টিতে উন্নীত হয়েছে।

মুসলমানদের উচিত কাবা শরীফকে কেন্দ্র ধরে পৃথিবীর ডানে ও বামের সকল সময়-অঞ্চল নির্ধারণ করা। কাবা শরীফ-এর উপর দিয়ে পৃথিবীর প্রাইম মেরিডিয়ান স্থির করা উচিত। গ্রিনিচের উপর দিয়ে প্রাইম মেরিডিয়ান কল্পনা করার কোন যৌক্তিক কারণ নেই।

গ্রিনিচ মিন টাইম (GMT) শব্দটি ব্যবহৃত হতো মূলতঃ লন্ডনের গ্রিনিচে অবস্থিত রয়েল অবজারভেটরি-এর উপর সূর্যের সময়কে ধরে। সঠিক সময় নির্ধারণের জন্য এটমিক ঘড়ি ব্যবহৃত হওয়ার পর থেকে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে UTC আন্তর্জাতিক সময় সূত্র হিসেবে ব্যবহৃত হতে থাকে। ১৯২৮ সালে GMT প্রথম পরিবর্তিত হয় UT (Universal Time) দ্বারা, পরে তা পরিবর্তিত হয়ে হয়- UT1 এবং পরে UT1 -এর সঙ্গে সংশোধনী হিসেবে ০.৯ সেকেন্ড যোগ এবং বিয়োগ করে UTC করা হয়েছে।

যদিও গ্রিনিচের উপর দিয়ে যাওয়া প্রাইম মেরিডিয়ানের বিষয়টির কোন বাস্তবিক অস্তিত্ব নেই। এটি একটি গাণিতিক সমাধানের জন্যই ব্যবহৃত হয়। গ্রিনিচে অবস্থিত রয়াল অবজারভেটরি’র বারান্দায় প্রাইম মেরিডিয়ান চিহ্নিত করার জন্য যে লাইন চিহ্নিত করা আছে, প্রাইম মেরিডিয়ান মূলতঃ সেখানে নেই; সরে গেছে কয়েক মিটার দূরে।

একটি বিষয় বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করা যায়; সেটা হলো- প্রথম ১৯২৮ সালে GMT প্রথমে UT এবং পরে UT1 দ্বারা এবং ১৯৭২ সালের পহেলা জানুয়ারিতে UTC দ্বারা পরিবর্তিত হবার পরেও গ্রিনিচ মিন টাইমকে আইনগতভাবে স্বীকৃত দেয় হয় অনেক পরে। যেমন, ব্রিটেনে ১৯৭৮ সালের আইনের ৯ নম্বর ধারায় উল্লেখ করা হয়, ‘যখনই সময়ের কোন ব্যাখ্যা আসবে, তখন অন্য কোনভাবে অন্য বিষয় উল্লেখ না থাকলে GMT কেই বুঝাবে।’

এখন গ্রিনিচ টাইম সিগন্যাল মূলতঃ UTC -এর অনুরূপ। ফলে ব্রিটেনে শীতকালীন সময় স্কেল যা UTC-এর অনুরূপ তাকে UTC না বলে GMT বলা হয়। এছাড়াও ব্রিটেনের সিভিল টাইম আইনগতভাবে GMT-এর উপর নির্ভরশীল; UTC-এর উপর নয়।

এখান থেকে একটি বিষয় স্পষ্ট, ব্রিটিশরা তাদের GMT-র ধারণা থেকে সরে আসতে রাজি নয়। এর মূল কারণ, তারা তাদের আভিজাত্যকে হারাতে রাজি নয়। প্রয়োজনে সংশোধনী আনলেও তারা UTC না বলে GMT বলাই পছন্দ করে।

যদি তাই হয় তবে মুসলমানরা কেন এখনো ব্রিটিশদের GMT বলার মধ্যে আভিজাত্য খুঁজবে? স্বয়ং মহান আল্লাহ পাক এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফকে আসমান-যমীনের কেন্দ্র বলেছেন ফলে কাবা শরীফ থেকেই পৃথিবীর মূল মধ্যরেখা স্থির করে নিয়ে পৃথিবীর সময়-অঞ্চল নির্ধারণ করতে হবে। তখন GMT/ UTC না বলে KMT (Kaba Shareef Mean Time) বলবে।
পৃথিবীপৃষ্ঠের কোন স্থানে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি পৃথিবীর কেন্দ্রে আছি তার দাবি একদিক থেকে সত্য। কেননা, সেই স্থানের ডানদিক থেকে যে কয়টি দ্রাঘিমা পেরিয়ে সে তার অবস্থানে আসতে পারবে; একইভাবে বামদিক থেকে ঠিক সেই কয়টি দ্রাঘিমা পেরিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসতে পারবে। সুতরাং পৃথিবীর যে কোন স্থানের উত্তর-দক্ষিণ মেরুর সংযোজক রেখাকে মূল মধ্যরেখা হিসেবে কল্পনা করা যায়।

কেউ যদি পৃথিবীর কোন একটি স্থানে মূল মধ্যরেখা কল্পনা করে নেয় এবং সেই কল্পিত রেখার দু’পাশে হাত প্রশস্ত করে দিয়ে ভাবে তার একটি হাত পূর্ব গোলার্ধে এবং অন্য একটি হাত পশ্চিম গোলার্ধে তবে তার এ ধারণাটিও সত্য। যদিও তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। কেননা, সে স্থানের কোন ধর্মীয়, ঐতিহাসিক গুরুত্ব নেই। সুতরাং পৃথিবীর এমন একটি স্থানের উপর দিয়ে মূল মধ্যরেখা স্থির করা উচিত, যে স্থানটির ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব আছে। আর তা হচ্ছে কাবা শরীফ। কাবা শরীফ এমন একটি স্থান যে স্থানটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম। যে স্থানের পবিত্রতা অপরিসীম। যে স্থানটি পূর্ব-পশ্চিমে সবার কাছে পরিচিত এবং গুরুত্বসহকারে বিবেচিত। সকল আহলে কিতাবের কাছে যে স্থানের অপরিসীম গুরুত্ব রয়েছে। যে স্থানটি ছাড়া আর কোন স্থানের এতটা ঐতিহাসিক গুরুত্ব নেই। কাবা শরীফকে কেন্দ্র ধরে যখন পৃথিবীর সকল সময়-অঞ্চল নির্ধারণ করা হবে তখন যেকোন স্থানের স্থানীয় সময় হবে, KMT+ (স্থানীয় সময় অঞ্চল) অথবা KMTÑ (স্থানীয় সময় অঞ্চল)।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×