somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মার্কিন পাদ্রীদের ৬০ বছরের লাম্পট্যের ইতিহাস : ১০ হাজারের বেশি শিশু নির্যাতিত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকায় ক্যাথলিক বিশপদের পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ১৯৫০ দশকের গোড়ার দিক থেকে এ পর্যন্ত ৪ হাজারের বেশি মার্কিন পাদ্রী ছেলে শিশুদের উপর নিপীড়নের ঘটনায় জড়িত ছিলো এছাড়াও তাদের হাতে ১০ হাজারের বেশি শিশু নির্যাতিত হয়েছে।
শুধুমাত্র নিপীড়নের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ২০০৭ সালে লস অ্যাঞ্জেলেসের ক্যাথলিক খ্রিস্টানদের শীর্ষ কর্মকর্তাকে ৬৬ কোটি ডলার গুনতে হয়েছে। আদালতের নির্দেশে গত সপ্তাহে সে এ সংক্রান্ত কাগজ-পত্র প্রকাশ করতে বাধ্য হয়েছে।
সেইসব নথিপত্র থেকে জানা যায়, ১৯৮০-এর দশকে তৎকালীন আর্চ বিশপ রজার মাহোনি এবং তার শীর্ষ সহযোগী থমাস কারি পাদ্রীদের রক্ষা করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয় চার্চ কর্তৃপক্ষ ও পুলিশকে পর্যন্ত জানানো হয়নি।
চার্চের অন্যান্য কর্মকর্তা ১৪ জন পাদ্রীকে বিচারের হাত থেকে রক্ষা করেছে। যদিও তারা জানতো যে, এ সব পাদ্রীর মধ্যে একজন ১১ বছরের ছেলেকে বলাৎকার এবং অপর ১৭ জনকে নিপীড়ন করেছে।
এদিকে নির্যাতনের সঙ্গে জড়িত এক পাদ্রীকে তার দেশ স্পেনে অন্তত সাত বছর অবস্থানের ব্যাপারে সম্মত হয়েছিলো তৎকালীন আর্চবিশপ রজার মাহোনি এবং ওই সাত বছর অভিযুক্ত পাদ্রীকে প্রতি মাসে ৪০০ ডলার ভাতা প্রদান করত।
আরেকটি ক্ষেত্রে নির্যাতিত বালকদের তালিকা পুলিশের হাতে তুলে দেয়ার তৎপরতা ঠেকিয়ে দেন মাহোনি। সে সময় পুলিশ মেক্সিকো সফররত এক পাদ্রীর বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ তদন্ত করছিল। ওই পাদ্রী ১০ মাস লস অ্যাঞ্জেলেসে থাকার সময় ২৬টি শিশুকে হেনস্তা করেছিল।
৬১ বছর বয়সী কেভিন ওয়ালিনকে (কানেকটিকাটের ব্রিজপোর্ট থেকে সেন্ট আগষ্টিন ক্যাথেড্রালের সাবেক পাদ্রী) মেথাফেনামিনস রাখার দায়ে আটক করা হয়। এ নেশার ওষুধ বিক্রি করে সে সপ্তাহে ৯ হাজার ডলার আয় করতো। সে মাঝে মাঝে নারীর পোশাক পরে অন্য পুরুষদের মনোরঞ্জন করতো।
গত মাসে মিসৌরির ক্যানসাস সিটি বিশপ রবার্ট ফিনকে কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দেয়ার দায়ে অভিযুক্ত করা হয়। তার অধীনস্থ পাদ্রীদের একজনের কম্পিউটারে শিশু পর্নো ছবি পাওয়ার পরও বিষয়টি পুলিশকে জানানো হয়নি। এ সব ছবি ওই পাদ্রী নিজেই তুলেছে।
মার্কিন বিশপদের তৈরি করা চার্চের আইন অনুযায়ী এ ঘটনার পর বিশপ রবার্ট ফিনকে সরিয়ে দেয়া উচিত। যেটা করা হয়নি।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×