হাদিছ শরীফে আছে,ঐ ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে বিজাতীয়দের সাথে সাদৃশ্য রাখে। (মিশকাত শরীফ)
বিধর্মীদের সাথে যেহেতু মিল রাখা যাবে না, তাই খ্রিস্টানদের টাই পড়া নিষেধ । যেহেতু টাই পরা খ্রিস্টানদের আমল। কিন্তু, এরপরও জাকির নায়েক টাই পরাকে জায়িজ বলার কারণে সে হারামকে হালাল করেছে ।
জাকির নায়েকের যুক্তিঃ
১) সে নাকি বাইবেলে টাই পড়ার কথা খুজে পায় নি, তাই তার চোখে টাই পড়া খ্রিস্টানদের আমল নয়।
২) শার্টও নাকি টাই এর মত দেখতে, তাই টাই পড়া হারাম হলে শার্ট পড়াও নাকি হারাম হবে।
খোড়া যুক্তির খন্ডনঃ
১) খ্রিস্টানরা টাই পড়ে ক্রুশবিদ্ধ ইহুদীকে স্মরণ করার উদ্দেশ্যে। যখন এটা সংঘটিত হয়, তখন তো হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন। আর, ইনজীল শরীফ নাযিল হয়েছে উনার জীবদ্দশায়। তাহলে ইনজীল শরীফে কি করে টাই পড়ার আমলের বর্ণনা থাকবে? এমনটি আশা করাই তো মূর্খতা। কেননা, উনাকে আসমানে তুলে নেওয়ার পর খ্রিস্টান সম্প্রদায় সেই ঘটনা স্মরণ করার উদ্দেশ্যে টাই পড়ে। এটা তো অবশ্যই খ্রিস্টান সম্প্রদায়ের আমল যা ইনজীল শরীফে বর্ণিত থাকবে না। আর বাইবেল হল ইনজীল শরীফেরই পরিবর্তিত রূপ।
২) মানুষের ছূরত কেমন? দুই হাত টান করে সোজা হয়ে দাড়ালে মানুষকে কেমন দেখাবে? যখন সেই ইহুদীকে ক্রুশবিদ্ধ করা হল তখন সেই রকমই একটা ছূরত হয়েছিল। সেই ছূরতকে স্মরণ করার জন্যই খ্রিস্টানেরা অনুরূপ ছূরতের টাই ব্যবহার করে। আর যখন শার্ট ব্যবহার করা হয়, সেটা শুধু শরীর আবৃত করার উদ্দেশ্যেই করা হয়। যেহেতু শার্ট মানুষের ছূরতকে আবৃত রাখে, আর ক্রুশও মানুষের ছূরতের অনুরূপ। তাই দুইটার কিছুটা সাদৃশ্য জাকির নায়েকের চোখে ধরা পড়েছে। কিন্তু মানুষ শার্ট বা কোর্তা পড়ে লজ্জা নিবারণ করে ফরয আদায়ের লক্ষ্যে; আর খ্রিস্টানেরা টাই পড়ে সেই ঘটনার স্মরণার্থে। জাকির নায়েক খ্রিস্টানদের অনুরূপ আমল করায় সেও খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে।
অনেকে আবার খোড়া যুক্তি দিয়ে বলে যে, শীতপ্রধান দেশে যাতে শীত না ঢুকতে পারে, সেজন্য টাই পড়ে। মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য কত বড় জিহালতি!!! আরে, শার্ট বা কোর্তায় তো বোতাম দিয়েই সেই কাজ করা যায়। আর, সেটাই যদি মূল কারণ হয়, তবে অত বড় লেজ কেন গলায় ঝুলিয়ে দাও হে গোমরাহের দল!
জাকির নায়েক সে ইহুদী-খ্রিস্টানদের দালাল, সেটা যারা এখনও বুঝতে পারেননি, তারা জাকির নায়েকের আমল ভালভাবে লক্ষ্য করে ইসলামী শরীয়ার দিকে ফিরে আসুন। তাহলেই বুঝতে পারবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



