তীব্র শীত, ভয়াবহ তুষারপাত ও বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেন। সেই সঙ্গে তাপমাত্রা কমে বরফ শীতল পরিবেশ তৈরি হয়েছে।
স্কটল্যান্ডের উঁচু স্থানে এক ফুট পুরো তুষার জমেছে। ইংল্যান্ডের উত্তর, পূর্ব, দক্ষিণে, মধ্যাঞ্চলে, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলে এবং ওয়েলসে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর দেশটির উঁচু এলাকার রাস্তাঘাটগুলোতে চলাচলের ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে।
সম্প্রতি দেশটির ডার্বিশায়ারের নদীতে দু’টি গাড়ি ডুবে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই দু’টি গাড়িতে দুই সন্তানসহ মা-বাবা ছিল। তবে দুই সন্তান ও তাদের মা বেঁচে গেলেও সন্তানদের পিতার মৃত্যু হয়।
এদিকে, প্রচুর পরিমাণে তুষারপাতের কারণে কোন কোন এলাকায় বন্যা হতে পারে বলে সাবধান করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ওয়েলস, উত্তর ইংল্যান্ডের মধ্যাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল বন্যা কবলিত হতে পারে বলে জানানো হয়েছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



