অভিনয়কে ভালবেসে একসময় অভিনয়কেই পেশা হিসেবে নিয়ে কাজ করতে গিয়ে দুই মেয়ে তানিরা আর জুবায়রাকে সময় দিতে পারেননি একুশে পদকপ্রপাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান।
মেয়েরা এখন বড় হয়েছে, যার যার সংসার করছে। তাই জীবনের শেষ সময়টুকু মেয়েদের সাথে কাটানোর লক্ষ্যে নাট্যাঙ্গন থেকে বিদায় নিয়ে ২০১০ সালের অক্টোবর মাসে স্বামীসহ দেশ ছেড়ে চলে গিয়েছিলেন আমেরিকায় ছোট মেয়ে জুবায়রার কাছে।
কিন্তু সেখানে গিয়ে মন টেকেনি বলে গত মাসের শেষপ্রান্তে আবার দেশের মাটিতে ফিরে এলেন দিলারা জামান।
বিগত প্রায় দশ বছর যাবত শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তার স্বামী বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক ফখরুজ্জামান চৌধুরী।
দেশে ফেরার পর গত ৮ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হবার কারণে তাকে ঢাকার উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিউ) -এ রাখা হয়।
কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেয়া হয় তাকে। প্রায় সাত দিন পর গত ১৪ সেপ্টেম্বর তার জ্ঞান ফিরলেও এখনও সবকিছু স্বাভাবিক নয়।
দিলারা জামান বলেন, ‘দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন আল্লাহ আমার স্বামীকে পুরোপুরি সুস্থ করে তোলেন।’
ডা. আসিফ মোস্তফার তত্ত্বাবধানে চলছে দিলারা জামানের স্বামীর চিকিৎসা। বাবার এমন অসুস্থতার খবর পেয়ে বড় মেয়ে ড. তানিরা ঢাকায় চলে এসেছেন।
বিশেষত উল্লেখ্য, দিলারা জামান ১৯৯৪ সালে একুশে পদক এবং মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
দেশে ফিরে তিনি নতুন কোনো নাটকের কাজ হাতে নেননি। দিলারা জামান বলেন, “সার্বক্ষণিকভাবে এখন পুরো সময়টাই আমার স্বামীর পাশে থাকার চেষ্টা করছি। আপাতত নাটকে অভিনয়ের কোনরকম সুযোগই নেই।”
স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান দিলারা জামান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।