বৃহস্পতিবার প্রথম প্রহরে ইডেন মহিলা কলেজের অবরুদ্ধ অধ্যক্ষ রওশন আরাকে উদ্ধার করেছে পুলিশ।
এর আগে কলেজের ছাত্রীরা তাদের দাবি আদায়ে বুধবার সকাল ১০টা খেকে অবস্থান ধর্মঘট করে।
রাত সাড়ে ১০টার দিকে হলের চতুর্থ শ্র্রেণীর কর্মচারীরা ছাত্রীদের শরীরে আঘাত ও লাঠিচার্জ করে বলে বিবার্তা টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করে কয়েকজন আন্দোলনকারী।
এতে ১৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়। দুই এক জনকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হয়। এরপর শিক্ষার্থীরা বিভিন্ন হল ও প্রশাসন ভবনে ভাংচুর চালায়।
তারা কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষককে তাদের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।
রাত ১টার দিকে লালবাগ থানার এসির নির্দেশে তিন প্লাটুন মহিলা পুলিশ অবরুদ্ধ অধ্যক্ষকে বের করে আনার জন্য কলেজের ভেতরে প্রবেশ করে।
তবে অধ্যক্ষ রওশন আরা কর্মচারীদের দিয়ে হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এই ধরনের কোনো ঘটনা তার জানা নেই।
তিনি বলেন, কোনো কর্মচারী যদি এই ধরনের হামলা চালায়, তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ইডেন কলেজের নিয়ম অনুযায়ী, স্নাতক পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রাবাসের সিট বাতিল হয়ে যায়। এরপর স্নাতকোত্তর পর্বে ভর্তি হওয়ার পর নতুন করে সিটের আবেদন করতে হয়।
শিক্ষার্থীরা স্নাতক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া পর্যন্ত ছাত্রাবাসে একটানা থাকার দাবি জানিয়ে আসছিলেন।
তারা বলছেন, স্নাতক ও স্নাতকোত্তর পর্বের মাঝে ছাত্রাবাসে থাকার সুযোগ হারানোয় তাদের থাকার সমস্যায় পড়তে হয়।
এ জন্য দীর্ঘদিন ধরে ছাত্রীরা একটানা থাকার সুযোগ চেয়ে আসছিল।
বর্তমান অধ্যক্ষ দাবি পূরণে আশ্বাস না দেয়ায় ছাত্রীরা ফের আন্দোলনে নামে।
এদিকে, অধ্যক্ষ রওশন আরা সাংবাদিকদের জানান, ছাত্রীদের দাবির বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ছাত্রাবাসে ফিরে যায়।
অবরুদ্ধ অবস্থায় শিক্ষার্থীদের দাবি ‘অযৌক্তিক’ বললেও মুক্ত হওয়ার পর তিনি বলেন, এই দাবি পূরণের এখতিয়ার কলেজ কর্তৃপক্ষের নেই।
সৌজন্যে: http://bbarta24.com/?p=8770

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



