somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূত ঢুকলে চোখের মনি বড় হয়

১৫ ই এপ্রিল, ২০০৭ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে ছুটির শেষ দিন।
এক সপ্তাহ ব্যাপী ছুটিতে আমার সবচেয়ে স্মরনযোগ্য অর্জন হচ্ছে ঘুম। একদম চরম ঘুম যাকে বলে। শান্তির ঘুম। ছয় সপ্তাহ ক্লাস করার পরে বলেই বোধ হয়, ঘুমকে খুব মিস করছিলাম। অবস্থা এমন হয়েছে, দিনের যে কোন সময় আমার বিছানায় কম্বলে চোখ মুখ ঢেকে পাঁচ মিনিট শুয়ে থাকলেই পুরা ঘুম।

ঘুমে অনেক ইন্টারেস্টিং স্বপ্ন দেখেছি। ওই সেদিন দেখলাম আমাকে ভূত ধরেছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আমার চোখের মনিগুলো ক্রমশ বড় হচ্ছে। আস্তে আস্তে সাদা অংশটা ঢেকে যাচ্ছে বড় হতে থাকা চোখের মনি দিয়ে। আমি গভীর বিষণ্নতা নিয়ে গাঢ় চোখে নিজের চোখ দেখে যাচ্ছি। আমি বুঝতে পারছি, আমার ভিতরে ভূত ঢুকেছে। ভূত ঢুকলে চোখের মনি বড় হয়। অসহায় ভাবে ভাবছি.. তাহলে আমাকেও ধরলো?

(স্বপ্ন দেখার আগের দিন একটা বইয়ে পড়ছিলাম, কি করে ভালো লাগার কারো সামনে থাকলে চোখের রঙ গাঢ় হয়। আমরা 'নরম' দৃষ্টি বলি এই সূক্ষ্ম পরিবর্তনটাকেই, যেটাকে ঠিক কি নির্দিষ্ট করে বলা যায় না, কিন্তু নরম এবং আকর্ষনীয় মনে হয় আমাদের কাছে। স্বপ্নে তবু ওরকম দেখলাম। ছয় মাস আগে দেখা একটা ভূতের মুভ্যির স্মৃতি মস্তিষ্ক ঠুঁকরে বের করেছে। কান্ড!)

আরও কয়েকদিন জটিল কিছু সমস্যার সমাধান করছিলাম স্বপ্নে। ওই যে চ্যালেঞ্জ করলো, স্বপ্নেই আমি পুরা কথাটা সাজিয়ে ফেললাম। হাত পা নাড়িয়ে কথার জবাব দিচ্ছি।

আরেকদিন তো ট্রেইনে ঘুরতে ঘুরতেই ক্লান্ত হয়ে গেলাম। স্বপ্নেই। এত করে খুঁজছিলাম একটা বসার জায়গা... খুব ঘুম পেয়েছে তাই। কিন্তু যেখানেই বসতে যাই, সেখানেই কেউ পা ছড়িয়ে বসে আছে। আমি অন্য দিকে তাকাতেই কোথুকে চলে আসে। চরম অভদ্রতা করে বসে পড়ে অন্যদিকে তাকিয়ে পা নাড়াতে থাকে। আমি চরম বিরক্তি চেপে অন্য দিকে যাই। স্বপ্নে পিঙ্ক খালামনি ছিল। পিঙ্ক খালামনি আমাকে খুব ভালোবাসেন। অনেক দিন নি:সন্তান ছিলেন। ছোটবেলা, আমার প্রিয় সাদা লাল চেক জামাটা নিয়ে গিয়েছিলেন। খালা কাছে রাখবেন, মাঝে মাঝে বের করে দেখবেন, তাই। আমার ঠোঁট আর থুতনির কাছটায় খুব ছোট দু'টো গর্ত হয়ে যায় হাসলে। এই জিনিসটা মা বাবার কারো হয় না, পিঙ্ক খালামনির হয়। আমি কি করে পেয়ে গিয়েছি। ওহ, খালামনির নাম পিঙ্ক না, নাম হচ্ছে শেলী। ছোটবেলা খালামনিকে সব সময় গোলাপী শাড়ি পড়ে থাকতে দেখতাম, তখন আমিই ডাকা শুরু করেছিলাম পিঙ্ক খালামনি। এখন ভুলেও কখনও শেলী খালামনি ডাকলে খালামনি খুব রাগ করেন। কত দিন খালার কথা ভাবি না, কথাও বলি না। স্বপ্নে কি করে যেন খালার সাথে দীর্ঘ ট্রেন ভ্রমন করে ফেললাম।

আজকে একটা অদ্ভূত কান্ড হয়েছে। রোদে চুল এলিয়ে, পা ছড়িয়ে বসে ফোনে জমানো এসএমএস পড়ছিলাম আর কুটু কুটু হাসছিলাম। হঠাৎ দেখি আমার পায়ের আঙ্গুলের কাছে একটা টিকটিকি এসে ঠোকড়াচ্ছে। টিকটিকি না ঠিক, ওই যে, চকচকে দেখতে, একই সাইজের, কিন্তু দেখলে প্রথমে গিরগিটির কথা মনে হয়, ওগুলো। আমি চিৎকার দিয়ে পা সরিয়ে নিতেই ভয় পেয়ে কই চলে গেল। আহারে বেচারা। মোটামোটি ছোট সাইজের ছিল আসলে...

আজকে সারাদিন মেজাজ খিট খিট। পৃথিবী শুদ্ধা মানুষকে 'মাই ওয়াইফ এন্ড কিডস' এর বাছাই করা পর্বগুলো দেখাতে ইচ্ছা করছে।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×