somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমাবদ্ধতা

২২ শে মে, ২০০৭ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'সন্ধ্যা আপু, তোমাকে মাঝে মাঝে খু-উ-ব মিস করি। কিন্তু বেশির ভাগ সময়ই মিস করি না। হে হে হে! হোপ য়ু আর ফাইন এন্ড হ্যাপি'।

পিচ্চিটার কাছ থেকে ম্যাসেজ পেলাম অ-নে-ক দিন পরে। নাম্বার বদলিয়েছে, কিন্তু সুর শুনে চিনে ফেললাম। ওকে ভীষণ ভালবাসি আমি। ওদের প্রজন্মে চিন্তাশীল আর ব্রিলিয়ান্ট মানুষ বাংলাদেশে কম দেখেছি তাই। ম্যাথস অলিম্পিয়াড এবং অন্যান্য ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহন করে বিদেশের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। বয়সে ছোট হলেও ওকে নিজের চেয়েও অনেক বড় মানুষ মনে হয়।

দেশের মাটিতে বড় হচ্ছে, আকাশটা বিশাল। অনেক দিন পরে ম্যাসেজটা পেয়ে কি যে ভাল লাগল। সেদিন মন প্রচন্ড খারাপ ছিল। অনেক অনেক দিন পরে সিরিয়াস মাথা ব্যথা করছিল। ম্যাসেজ পেয়ে মন ভাল হয়ে গেল অনেকটা।

জিজ্ঞাসা করলাম কেমন আছে। এইচ এস সি দিচ্ছে এবার, পরীক্ষা কেমন হচ্ছে। জবাব আসল এরকম--

'আমার কাল ফিজিক্স একজাম। একজাম ভালই হচ্ছে... শুধু মাঝে মাঝে আমি সাইন কার্ভের উপর নিচে ওঠানামা করি... ব্যাপারটা খুব কষ্টকর। আর আমি আমার য়ুটোপিয়ান স্বপ্নগুলো থেকে ছুটি নিয়েছি। :)। আমি সব কিছু বদলাতে পারব না-- এই সত্যটা আমাকে মেনে নিতে হবে। জীবনটা অনেক সহজ হয়ে যায় এভাবে ভাবল। ( দ্যাটস পেইনফুল। এন্ড আই টুক অ্যা ভ্যাকেশন ফ্রম মাই ওল্ড য়ুটোপিয়ান ড্রিমস :)। আই ক্যান নট চেইনজ এভরিথিং এন্ড আই হ্যাভ টু এডমিট দিস ফ্যাক্ট। লাইফটা অনেক সিম্পল হয়ে যায় দিস ওয়ে।)'

ম্যাসেজটা পড়ে চুপ করে বসে ছিলাম অনেক্ষন। জবাব দেই নি এখনও। তুই কি জানিস কত বড় কথা বলেছিস পাগলা? এই কথাটা আমার মনে হয় ইদানিং, মাঝে মাঝে নিজেকে মনে করিয়ে দেয়ার প্রয়োজন হয়।

সব কিছু আমি পারব না, অনেক কিছু আমি পারব না। আজকে ক্লাসে পলিশ ইহুদি মেয়েটা আর জার্মান ক্যাথলিক মেয়েটার সাথে কথা বলছিলাম। কি যে ভাল লাগছিল! আমাদের তিনজনের পরিবারের মা-ই শক্ত মহিলা। সব কিছু একা হাতে নিয়ন্ত্রন করেন। ওরা বলছিল, ওদের ঘরে ছেলে বন্ধুদের ঢুকতে দেয় না ওদের মায়েরা। ঘরে ছেলে বন্ধু ঢুকলেও কিছুতেই দরজা বন্ধ করতে দিবে না। শুনে আমি হাসছিলাম খুব। খেয়াল করলাম মানুষগুলোর সাথে আমার অমিলের চেয়ে মিলই বেশি। সেদিন শিয়া সুন্নী দু'জন বলছিল আর পনের বছর আগে শিয়া সুন্নীদের কোন সমস্যা ছিল না। মানুষ জানত ঠিক কে শিয়া কে সুন্নী, কিন্তু শ্রদ্ধা ছিল, ভালবাসা ছিল। 'মুসলিম ব্রাদার সিস্টার' এই বোধটা ছিল। আর আজ? সেক্টেরিয়ান ভায়োলেন্সে মাঝে পূর্ব পশ্চিম বার্লিনের মত দেয়াল তুলে দেয়ার কথা হচ্ছে। আমি চুপ চাপ দেখি আর অসহায় রক্ত ক্ষরনে ভুগি। দেশের খবর একটা একটা পড়ি আর চোখ বন্ধ করে ফেলি। একি শুরু হল আমাদের নিয়ে? এ তো স্রেফ প্ল্যান্ড গেইম। পর্দার আড়ালের সূতা লাড়ালাড়ি। হাত সূতায় বাঁধা জানার পরেও কি হাতগুলো নিজের ইচ্ছায় নাড়ানো যায়?

কত কিছু, কত কিছু আমার নিয়ন্ত্রনের বাইরে?

মেনে নিতে ইচ্ছা করে। ভ্রু কুঁচকে থাকে, মনে রক্তক্ষরন হতে থাকে। আমি চুপ থাকি। সূতা হাতের মানুষদের লম্ফ ঝম্প দেখি ইউনিতে, দেশে, বিশ্বে, ব্লগে--সব জায়গায়। নিজের সীমাবদ্ধতা আসলে আমি আজও চিনে, মেনে নিতে পারলাম না...
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৭ সকাল ৯:১০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'মাহাথিরনোমিক্স'- মালয়েশিয়াকে যেভাবে নিজ পায়ে দাঁড় করালো (পর্ব - ১)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে জুন, ২০২৬ রাত ১২:৪৭



আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন। এটা খুব ভালো এক মুভ ছিলো। সারা বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিয়েছেন। কিন্তু, সারা বিশ্বে মালয়েশিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার অগ্রনায়ক মাহাথির মোহাম্মদের সাথে তাঁর... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×