somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তারদের করুণ গল্প

২৮ শে মে, ২০০৭ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিডনীতে এসে প্রথম উঠেছিলাম ওয়েস্টমিডে, তারপরে হোমবুশে। দুই জায়গাতেই বাঙালী ডাক্তাররা গিজ গিজ করছেন। দু:খজনক হলো, এদের কারোই তখন চাকরী ছিল না। ঢাকা মেডিকেল থেকে বের হওয়া খুব মেধাবী এক একজন ইরান, মধ্যপ্রাচ্যে কয়েক বছর চাকরি করে অস্ট্রেলিয়ায় এসে আবিষ্কার করলেন, ডাক্তারদের ক্ষেত্রে বিদেশী যোগ্যতা অস্ট্রেলিয়ার সরকার মানে না।

ডাক্তারদের মাথায় হাত! বিদেশের মোহ কেটে যেতে সময় লাগে নি বেশি, কাগজ বিলি করে বা ট্যাক্সি চালিয়ে সংসার চালাতে গিয়ে। এসব সবাই করে তাই ওরকম খারাপ লাগা না থাকলেও স্বপ্নভঙ্গের খুব বড় ধাক্কা তো ছিলই। এত গুলো বছর এত কষ্ট করে মেডিকেলে পড়ে কেউ বাকি সারাটা জীবন কাগজ বিলির স্বপ্ন দেখতে পারে?

মাত্র বছর পাঁচেক আগে বিদেশে ডাক্তারী পাশ করা ডাক্তারদের জন্য বিশেষ পরীক্ষার মাধ্যমে অস্ট্রেলিয়ায় 'ডাক্তার' হিসেবে প্র্যাকটিস করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। বছর পাঁচেক আগের কথা, তাই আমি যখন এসেছি, তখনও ডাক্তাররা সেই কাগজ বিলি অবস্থাতেই। এক একজন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়ের সাথে গলা মিলিয়ে ধুমসে পড়ছেন, পরীক্ষায় পাশ করার জন্য। আবার ডাক্তার হয়ে ওঠার জন্য।

তখন বেশ মর্মান্তিক কিছু গল্প শুনেছি। যেটা আমাকে খুব কাঁদিয়েছে তা এক ডাক্তার আংকেলকে ঘিরে। ইরান থেকে আসার পরে সুদীর্ঘ সাত বছর ডাক্তারের সম্মান পান নি। তখন এখানে সেখানে কাজের সীমিত আয়ে সংসার চলতো। একটা ভাল খাট পর্যন্ত কিনেন নি, গ্যারেজ সেইলে কেনা তোষকে ঘুমাতেন।

বুড়ো বয়সে খুব কষ্ট করে পড়ে পাশ করলেন পরীক্ষায়।

সুখের মুখ দেখবেন বলে স্বপ্ন দেখছেন, তখন হঠাৎই ধরা পড়ল ক্যান্সার। একদিনও চাকরি করার সুযোগ পান নি। তার আগেই মারা গেলেন।

ডাক্তার তাই জানতেন সময় বেশি নেই। শেষ দিনগুলোতে নাকি কোন কথা বলতেন না, খালি কাঁদতেন আর মেয়েকে কোলে নিয়ে বসে থাকতেন। একটা লম্বা সময়ে মেয়েকে কোলে নেয়ার সময় পান নি একদম, তাই। চাকরী আর উপার্জনের ধান্দা, স্বপ্নভংগের তীব্র মন খারাপ নিয়ে, 'আরেকটু ভালো' থাকার ইচ্ছার পিছনে ছুটে বেড়িয়েছেন মেয়ের চেহারা ভুলে গিয়ে...

এখন ডাক্তার আংকেল, আন্টিরা বেশ ভাল আছেন। সবাই রেজিস্টারড ডাক্তার। পাঁচ বছর আগের সেই সময়টা, যখন গ্যারাজ সেইল থেকে দুই ডলারে টোস্টার কিনতেন, সেই মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না বাড়ির মালিক মালিকিনীদের মাঝে। ভালো লাগে খুব, আমরা কষ্টের অতীত খুব দ্রুত ভুলে যেতে পারে--এ অনেক বড় দয়া স্রষ্টার!

ডাক্তারদের কথা নতুন করে মনে পড়ছে আমার ছাত্রীর মাকে দেখে। চাইনীজ মহিলা। ডাক্তার ছিলেন তো ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন 'নিউরলজি'র। তারমানে অন্তত: দশ বছরের হাড় ভাঙা খাটুনীযুক্ত পড়াশোনা। চাকরীও করেছেন অনেক দিন।

এদেশে এসে সেসব ছেড়ে নিউরোসাইন্সের উপর পিএইচডি করছেন আবার। ওটা খারাপ কিছু না, তবে নিউরোলজিস্টদের মাসিক উপার্জন আকাশ ছোঁয়া, সেই তুলনায় পিএইচডি ফকিরা। এর উপর,আমাকে গত দু'সপ্তায় আমাকে দু' দু'টো কাঠ খোট্টা বিশাল বিশাল শব্দে ভরা জার্নাল আর্টিকেল দিলেন সহজ ইংরেজিতে সারসংক্ষেপ করে দেয়ার জন্য!

আমি বলি, দেখ আমি মোটে সেকেন্ড ইয়ারে। এগুলা তো কিছুই বুঝি না।

তিনি খুব পিঠে, মাথায় হাত বুলিয়ে বললেন, ঘন্টায় বিশ ডলার করে দিবে, আমার যত সময় লাগে লাগুক। শুধু ইংরেজিটাতেই সমস্যা। খুব সমস্যায় পড়েছেন, বুঝতে পারছেন না কিছুতেই।

অগত্যা, নিয়ে আসলাম। মাত্র ইমেইল করে দিলাম সারসংক্ষেপ। দুই ঘন্টা মানে চল্লিশ ডলার--আমার কাছে টাকাটা বেশ ভালো। অথচ হিসাবটা করে ভালো লাগার মধ্যেও কি যেন খচ খচ করছে।

কত প্রচ্ছন্ন অবিচার হয় এই পৃথিবীতে!
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৭ সকাল ৭:৪৩
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×