somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরীক্ষা শেষ, তাই এলোমেলো

২৮ শে জুন, ২০০৭ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরীক্ষা শেষ... কি অদ্ভূত!

শেষ পরীক্ষা ব্যপারটা আমি ঠিক ধারণ করতে পারি না। পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত খুব মনে হয় কবে পরীক্ষা শেষ হবে, কবে পরীক্ষা শেষ হবে, কিন্তু যেই না পরীক্ষা শেষ হয় অমনি একটা শূন্যতা আমাকে পেয়ে বসে। এসএসসি পরীক্ষা যেদিন শেষ হল, সেদিন মনে আছে, রাতে বিছানায় শুয়ে কিছুতেই ঘুমাতে পারছিলাম না। খালি দেয়ালটা দেখে কেমন হাহাকার হচ্ছিল--ঘন্টা খানেক আগেও দেয়াল জুড়ে ই=এমসি স্কয়ারড জাতীয় সূত্রে ভরা ছিল। আগের রাতেও বিছানায় ঘুমাতে গিয়ে পা লম্বা করতেই কাগজে পা লাগতো, মাথা একটু সরাতেই শক্ত ফিজিক্স বই ঠেকতো। সেই রাতে, একটু করে চোখ লেগে আসছিল আর চমকে উঠে যাচ্ছিলাম। কেবলই মনে হচ্ছিল, আমার কিছু করার কথা, আমি করছি না। ফাঁকিবাজি করে ঘুমাতে চলে এসেছি আগে আগে।

আজকে শেষ পরীক্ষা ছিল এই সেমিস্টারের। ভাবতেই কেমন লাগছে। সেকেন্ড ইয়ারের ফাস্র্ট সেমিস্টার শেষ! সব ঠিক ঠাক হলে আন্ডারগ্র্যাডে পরের বছরই আমার শেষ বছর। অনার্স করলে, আরেকটা বাড়তি বছর মোটে...

সেই পাঁচ বছর বয়সে মায়ের মত স্কুলে পড়াতে যাওয়ার অভিনয় করতাম। এই রকম অভিনয় করা, কিংবা 'অনেক পরের ভবিষ্যতে' কিছু একটা হবে 'ভাবাটা' খুব সহজ, উপভোগ্য, কিন্তু ভবিষ্যতে 'বর্তমান' হয়ে যাচ্ছে ভাবতেই যে হাত পা ঠান্ডা হয়ে আসে...

জ্বর আর শিরিষ কাগজ ঘষা জ্বলতে থাকা গলা নিয়ে বৃষ্টিতে ভিজলাম আজ। আশে পাশে সবার মুখে মুক্তির ছাপ স্পষ্ট। হাঁটু অব্দি বুট নিয়ে ক্রিস্টিন রাস্তার পাশের জমে থাকা পানিতে ঝাপিয়ে পড়লো, সবাই খিল খিল হাসি। আমি শুধু স্মিত হাসি হাসলাম। শেষ পরীক্ষার দিন আমার কেন যে এত বিষন্ন লাগে! চারপাশের উচ্ছ্বাস আমাকে একটুও স্পর্শ করতে পারছিল না।

আসলে, বড় হতে খুব ভয় লাগে আমার। বড় হওয়াটা একটা খাদের মত মনে হয়। কেবলই মনে হয়, এই বুঝি খাদের প্রান্তে পা ফসকে পড়ে গেলাম--সেই অন্তহীন জটিলতা থেকে আমার এখনকার 'বড় বড় ভাবের বিলাসিতা'য় কখনও ফিরে আসা যাবে না।
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

×