somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উয়ারী-বটেশ্বর : এবার পাওয়া গেল ৪ ফুট প্রশস্ত ইটের দেয়াল

০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আড়াই হাজার বছরের প্রাচীন নগর সভ্যতার প্রত্নস্থান উয়ারী-বটেশ্বরের প্রায় সাত কিলোমিটার দূরে এবার পাওয়া গেল চার ফুট প্রশস্ত ইটের প্রাচীর। প্রত্নতত্ত্ববিদদের ধারণা এক কালে এ স্থানে উন্নত নগর বসতি গড়ে ওঠেছিল। নরসিংদী জেলার বেলাব থানার উয়ারী-বটেশ্বর গ্রামের মাটির বুক চিড়ে ধীরে ধীরে উঠে আসছে এ বিলুপ্ত নগরীর চিহ্ন।

হরপ্পা সভ্যতার সমসাময়িক জনপদের রাজধানী উয়ারী-বটেশ্বর। গবেষণায় প্রমানিত এমন তথ্যকে আরো জোরদার করেছে অষ্টম ধাপের খনন কাজে সন্ধান পাওয়া প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন মানব বসতির নিদর্শনগুলো। আর নবম ধাপে ইটের স্থাপত্য বের হয়ে আসায় নগর সভ্যতার ধারণাটি আরো সুস্পষ্ট হয়ে উঠেছে।

কিছুটা দেরিতে হলেও ৬ জুন থেকে শুরু হয় উয়ারী-বটেশ্বরের নবম ধাপের খনন কাজ। নরসিংদী জেলার বেলাব উপজেলার বারৈচা ও রায়পুরার মরজাল থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে নতুন করে চিহ্নিত হয়েছে ৪৮টি প্রত্নস্থান। ৪৯তম স্থানে পাওয়া গেল প্রাচীন সভ্যতার দুর্লভ নিদর্শন সাড়ে চার ফুট প্রশস্ত ইটের প্রাচীর।

মূল দুর্গের প্রায় সাত কিলোমিটার দূরে টঙ্গীরটেক গ্রামে আবিষ্কৃত এ নিদর্শনসমৃদ্ধ অতীত মানব বসতির ইঙ্গিত বহন করছে বলে ধারণা প্রত্নতত্ত্ববিদদের। বসত বাড়ির ছাদের মতো দেখতে এ নির্দশনটি আসাম রাজার ঘনিষ্টজন হিসেবে পরিচিত চন্ডি রাজার প্রাসাদ বলেও ধারনা এলাকাবাসীর। দেশ টিভির সঙ্গে কথা বলার সময় একজন জানান, “এই উয়ারী-বটেশ্বরের চন্ডীরাজা এবং পাশের টঙ্গীরটেক এবং পাশের শাহারালি বাজার এই এলাকা হয়তো প্রাচীন এলাকার একটা নির্দশন।”

এর আগে রাঙ্গাইরটেক ও আলগারটেক এলাকায় পাওয়া যায় আড়াই হাজার বছরের প্রাচীন সভ্যতার চুন সুরকির মেঝের পাশাপাশি কালো মসৃন মৃৎপাত্র, নবযুক্ত মৃৎপাত্র, ধাতব চুড়ি বা তাম্র বলাই, পোড়া মাটির চাকতি। আর এসব পূরাকীর্তি ও প্রাচীন নিদর্শন দেখতে প্রতিদিনই হাজির হচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সীর মানুষ।

এছাড়া অষ্টম ধাপের খনন করা হয় মূল পয়েন্ট থেকে চার কিলোমিটার পশ্চিমে শিবপুর উপজেলার কামরাব ইউনিয়নের ধুপিরটেক গ্রামে।

আর এ খনন কাজ চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২৫ শিক্ষার্থী।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×