আমার অতৃপ্ত আত্মা,
কখনো ঘাসফুল চায়,
কখনো দেখি প্রস্ফুটিত গোলাপটাও খারাপ নয়
মাঝে মাঝে মনে হয়,
ঘাসফুলটা তো তেমন বড় নয়,
গোলাপ তো কণ্টকাকীর্ণ হয় !
হঠাৎ ই বুনো জবাকে দেখে মনে হয়,
এত রক্তিম তুমি,
আমিওতো বেলী ফুলের মত সাদা,
সাদা পাপড়িতে তো লাল ই সুন্দর হয়।
আসলেও কি তাই হয়?
এই মধ্যাহ্নে এসে ভাবি ,
চেয়েছিলাম কি এই সবই?
অতৃপ্ত আত্মা আমার,
ঘাসফুল, গোলাপ আর জবা,
সে চায় তার সব, সর্বস্বই।
অতৃপ্ত আত্মা আমার,
কালবেলায় এসে ভাবে,
এমনটা কি কখনো হয়?
অতৃপ্ত আত্মা আমার,
ভাবে,পূর্নতায় কেউ আমার নয়।
অতৃপ্ত আত্মা আমার ,
কেবল খোজে বেড়ায় তাকে ,
পুর্ণতায় যে কেবল আমার রয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




