উচু উচু দালান,
বড় ছোট থাকার ঘর।
আকাশ বড় কত !
ভাবনাগুলো নয় তত।
শো শো করে ছুটে যায় গাড়ি,
হয়ত পাশে সুন্দরী নারী ,
মানুষের পাল্লাটা ততটা নয় ভারী ।
তারাও স্বপ্ন তৈরি করে,
সেই স্বপ্ন কেবল বিভেদ তৈরি করে।
এখানে আফ্যায়ার হয়,
ভালবাসাকে ফাস্টফুড বানিয়ে।
নাগরিক দূরত্ব খুব স্বল্প হলেও,
মানসিক দূরত্ব প্রবল।
হাস্যমুখ এখানে প্রায়ই দেখা যায়,
শুধু মনের দ্বার রুদ্ধ ।
এই শহরে কেবল লোকের সংখ্যা বাড়ে,
মানুষের সংখ্যার বিপরীত হারে।
তবুও এই শহরে মানুষ আসে,
জীবন বয়ে চলে,
পাওয়া আর না পাওয়ার দীর্ঘশ্বাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



