somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাবত জীবন মানিনা ফাঁসি চাই , ফাসির কোন বিকল্প নাই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে দায়ের করা পাঁচ ও ছয় নম্বর অপরাধে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার বেলা ১১ টায় এ রায় ঘোষণা করেন। তবে ট্রাইব্যুনাল-২ এর এজলাস ছোট হওয়ায় ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হয়।
গত ২৮ মে ছয়টি অভিযোগে কাদের মোল্লার বিরদ্ধে চার্জগঠন করেন ট্রাইব্যুনাল। অভিযোগগুলো হলো- কবি মেহেরুন্নেছাসহ বুদ্ধিজীবী হত্যা, পল্লবীর আলোকদি গ্রামে ৩৪৪ জনকে হত্যা, খন্দকার আবু তালেবকে হত্যা, বাঙলা কলেজের ছাত্র পল্লবসহ সাতজনকে হত্যা, কেরানীগঞ্জের শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়ি ও ঘাটারচরসহ পাশের দু’টি গ্রামে অসংখ্য লোককে হত্যা।
শত শত মানুষ হত্যা, যারা দেশকে আরো অনেক কিছু দিতে পারতেন তেমন বুদ্ধিজীবী হত্যা করে কেবল যাবতজীবন কারাদন্ড কোনভাবেই মেনে নেয়া যায়না।
কেননা তাদের উদ্দেশ্য ছিল যেন কোনভাবেই বাংলাদেশ না হতে পারে, সেই চেষ্টা সফল করতে তারা তারা এই দেশের স্বাধীনতাকামী মানুষ এর উপর যে জঘন্য ও অমানবিক নির্যাতন করেছে সেটা পৃথীবির যেকোন রাষ্ট্রের, যেকোন বিচার ব্যাবস্থায় সর্বোচ্চ অপরাধ যার শাস্তি কেবল ও কেবল মাত্র ফাঁসি । ফাসির কোন বিকল্প নেই , কোন বিকল্প নেই।
এমনকি যদি কোনো কারনে সরকার পরিবর্তন হয় তাহলে রাজাকার ও মানবতা বিরোধীদের পৃষ্টপোষকরা অনেক খুশি হবে, কারণ তারা তাদের বাচাতে পারবে। তাদের ফাসি দিয়ে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন আর কোন দেশদ্রোহী, মানবতার শত্রু তৈরি না হয়। যাতে সুবিধাবাদীরা তাদের বাচানোর কোন সুযোগ না পায়।
তাদের সৃষ্ট সেই ইতরের সংঘঠন জামাতই ইসলামেরই অঙ্গসংঘঠন শিবিরের ক্যাডারেরা স্বাধীনতার এত বছর পরেও মানুষ হত্যা করছে পুড়িয়ে। শিবির সেই জাম্যাতেরই বীজ যারা বাংলাদেশকে ধ্বংসের উদ্দেশ্যে সকল চেষ্টা করে যাচ্ছে। সেইদিন যদি জামায়াত তৈরি না হত আজ এই শিবির তৈরি হত না , দেশের এত সর্বনাশ হত না।
তাদেরকে ভয় পেলে চ্লবে না, তাদের ভয়ে কোনভাবেই বিব্রত হওয়া যাবে না। সরকার যে ভয়ে ফাসি দেয়নি(আমার মতে) তা হচ্ছে যে , শিবির ক্যাডারেরা ভয়ংকর হামলা শুরু করতে পারে, যেটা তারা গত কয়েকমাস যাবত করে যাচ্ছে। মনে রাখতে হবে এত হত্যা , ষড়যন্ত্র করেও কিন্তু তারা আমাদের স্বাধীনতা আটকাতে পারেনি , কখনো পারবেনা । অসভ্য কখনো জয়ী হয়না, হলেও টিকতে পারেনা । একসময় সব কিছু ভেঙ্গে পরে। তাই ফাঁসি না দিলে এই জাতি কখনো মুক্ত হবে না। এই অসভ্যদের ফাঁসি দিয়ে জাতিকে দায়মুক্ত করতে হবে। এতে যদি শিবির ক্যডারেরা আরো হিংস্র হয়ে উঠে তাতেও। একবার যুদ্ধ করে স্বাধীন হয়েছে , যদি প্রয়োজন পরে আবার যুদ্ধ করব, এই দেশকে অসভ্য দেশবিরোধী মুক্ত করব।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×