somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন শুধুই ঝরা পড়া বকুলের

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন একদিন হয়ে উঠতে পারতো অন্য রকম
হয়ে উঠতে পারতো অন্য কারো জীবন
খুব ভোরে ঝরা পড়া বকুলের জীবন হয়তো হতে চেয়েছিলো

জীবন হয়ে উঠেছিলো নিঃশর্ত আত্মসমর্পণের, মানুষের
যারা চীৎকার করে শুধু আনন্দকেই উপভোগ করার সামর্থ্য রাখে
হাসির পরের নীরবতা ভাগাভাগি করতে গিয়ে আঁতকে উঠে
সঙ্গম নিরত দম্পতির মতন লেপ্টে থাকা অনাবশ্যক বেদনায়
কঁকিয়ে উঠে আর সবই ভাগ্য বলেই চালিয়ে দেয় নির্লজ্জের মতন।

একটা জীবন আর আর জীবনের মত হলে খুব কী ক্ষতি তাতে?
যদি কুয়াশাচ্ছন্ন সন্ধ্যার বুক চিরে অভিমান ভুলে তোমার ফিরে আসা দেখতে পেতাম
যেমন একদিন চান্নি পসর রাইতে তুমি চলে গিয়েছিলে
আর ভেবে উদ্বেলিত হয়েছিলাম চলে যাওয়া মানেই তো ফিরে আসা বিপরীত দিক থেকে

জীবন হবার কথা ছিলো শেষ বিকেলের, ফুল ও পাখির, ঘাস ফড়িঙের
জীবন হয়ে উঠলো মানুষের; যারা বিয়োগ ব্যথায় কাতর হয়ে পড়ে
প্রতিবার সম্ভোগের প্রাক্কালে সাবেক হওয়া প্রেমিকার কথা ভেবে ভেবে নিস্তেজ হয়ে পড়ে

জীবন হতে চেয়েছিলো মাঝরাতে শান্তিপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনের হুইসেলের
রেললাইন ধরে কুয়াশায় মিলিয়ে যাওয়া অচেনা ছায়ার
জীবন হয়ে উঠলো মানুষের; যারা মৃত্যুর পরও ভালোবাসার জন্যে তৃষিত থাকে
প্রথমবার যেদিন হরমোন সিক্রিয়েশনের ক্লান্তিতে বেশ্যার বুকে ঘুমিয়ে পড়েছিল
সেদিন ভালোবাসা এসে ধরা দিয়েছিলো
ভালোবাসা বুঝে ওঠার আগেই বিদায় নেয়

আর মানুষের জীবন হয়ে উঠলো ভালোবাসার জন্যে তৃষার্ত একেলা ডাহুকের।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×