somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝলসে যায় টক শো আর স্টার জলসায়

০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন আমার বাসায় টিভি ছিল না, তখন আমার প্রায়ই মনে হত, ইস্‌, কত কী না জানি প্রত্যহ মিস করে যাচ্ছি। খুব জরুরি, ভীষণ দরকারি আর নিশ্চয় নির্মল বিনোদনের সমস্ত উপাদান আমার জীবন থেকে বাদ পড়ে যাচ্ছে।
কিছুদিন পর। কিছুদিন বলতে তিন মাস পর।
মনে হলো। না। কিছুই তো নেই। বরং অফিস থেকে ফিরে যে সিনেমায় বুঁদ হয়ে থাকা, সেই ঢের ভালো ছিলো। কিন্তু মন বলত, না। অপেক্ষায় থেকো। খুব ভালো কিছু, যা দেখে টিভি’র পেছনে লগ্নির সমস্ত অর্থ, সময় ও শ্রম সবই দ্বিগুণ হারে উশুল হবে, তাই আসছে। টিভিতে। শীঘ্রই।
কিছুদিন পর। আবার। মানে ছয় মাস পর।
আমি বুঝে ফেল্লাম। আমি ঢের বুঝলাম। আমার অপেক্ষা গডো’র জন্য।
দিন শেষে কর্মব্যস্ত মানুষজন ঘরে ফিরে বিনোদন চায়। এই বিনোদনের ধারাটা, স্বাদটা মাটির সোঁদা গন্ধমাখা। সেই বিনোদনই চায়। পারিবারিক আবহযুক্ত বিনোদন। নইলে মানুষজন অফিস শেষে বাঁদুড়ঝোলা হয়ে বাসায় ফেরার অনাকাঙ্ক্ষিত যন্ত্রণার বদলে কোন হোটেলেই রাত কাটাতে চাইত। বড়লোক অফিসওয়ালারা জ্যাম ট্যামের গ্লানি সয়বার বদলে কোন পাঁচ তারকা হোটেলেই রাত কাটাত।
কিন্তু মানুষ স্বভাবতই পারিবারিক জীব।
বাসায় ফিরে এসে টিভি অন করলেই হয় টক শো নই খবরে বীভৎস মৃত্যুর চীৎকার অথবা পৈশাচিক ধ্বংসযজ্ঞের বুনো উল্লাসই শুনতে পায়। টক শো এত বেশি যে সেটা টক শো’ই হয়ে উঠেছে। মানে টক। খাটা। চুকা। অম্লস্বাদ।
ঘরে ঝি বৌয়েরা বাধ্য হয়েই স্টার জলসায় চোখ সেঁটে রাখে। রাজা রাজ্য চালালেও রাজাকে রাণীই চালায়। ফলে গৃহকর্তাও বাধ্য হয়ে স্টার জলসায় আঁটকে যায়।
ডিসকভারি আর নেটজিও বেশিদিন হজম হতে চায় না। স্বয়ং ইসরাইলীরাই মান্না সালোয়ায় বিতৃষ্ণা প্রকাশ করেছিলো। প্রতিদিন একই খাবার, যদিও তা বেহেশতি, তবুও মানুষ অনিশ্চুক হয়ে উঠে তাতে।
অবাক লাগে যখন দেখি টিভি চ্যানেলের নিজেরই বিজ্ঞাপন দেওয়া লাগে। টিভি চ্যানেল নিজেই বিজ্ঞাপন দেন। এমনকী সেটা তাদের নানান প্রোগ্রামের ও। আমার ভয় হয়, চ্যানেলগুলো আর ক’দিন পরে বিজ্ঞাপনেরই বিজ্ঞাপন প্রচার করতে শুরু করবে। গ্রামে যে ভাইসব, ভাইসব বলে মাইকিং করা হয় তার আর টিভি চ্যানেলে প্রচারিত বিজ্ঞাপনের মধ্যে খুব কোন তফাৎ দেখি না।
এই দেশে যেটা একবার শুরু হয়, তার সামগ্রীক পঁচন না ধরা পর্যন্ত থামে না। আবার আকাল যখন আসে, তখন মড়ক নিয়েই আসে।
আমার এত গা জ্বলার কারণঃ
বাংলাদেশের ৪৫* শতাংশ মানুষ নিয়মিত টিভি দেখে আর এই ৪৫ শতাংশ মানুষ বিনোদনের প্রধান মাধ্য হিশেবে টিভিকেই বেছে নেয়।
যদি আমরা টিভি দর্শককে ভোক্তা হিশেবে গণ্য করি, আর টিভি চ্যানেলগুলোকে যদি পণ্য হিশেবে মনে করি, তাহলে একটা বিষয় ভোক্তার অধিকার হিশেবে থাকা জরুরি যে পণ্যের মোড়কে লিখা থাকবে এই পণ্যের মেয়াদকাল, পণ্য তৈরির কাঁচামাল বা উপাদানের নাম ইত্যাদি। অর্থাৎ টিভি চ্যানেলগুলোর বলে দেয়া উচিৎ তারা কোন প্রোগ্রামে ঠিক কোন সময় কতক্ষণ ধরে বিজ্ঞাপন প্রচার করবেন। এটা জানার অধিকার একজন ভোক্তার আছে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে সেটা নেই।

সুতরাং দেশীয় টিভি চ্যানেলে মাটির গন্ধমাখা বিনোদনের অভাবে সকলে স্টার জলসায় ঝলসে যায় আর এই টক শো এবং স্টার জলসা দেশটারে খাইল।
তবুও আমরা অপেক্ষা করি। আমাদের অপেক্ষা গডো’র জন্য।

*BACKGROUND PAPER FOR THE WORLD DEVELOPMENT REPORT 2013

নারুলী কৃষি ফার্ম, বগুড়া। ০৬০৫২০১৫। ২১১১১০।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:০৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×