somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইট্স টাইম টু গিভ দেম ব্যাক

১৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মার্চ ১১, ২০১২
এশিয়া কাপ : গ্রুপ পর্ব
বাংলাদেশ v পাকিস্তান
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম

টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন মুশফিকুর রহিম। মো: হাফিজের ৮৯ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬২ রানের স্কোর করে পাকিস্তান।
তখন সদ্য বিপিএল শেষ হওয়া টগবগে বাংলাদেশ দল। আস্তে আস্তে এগোতে থাকে। এক পর্যায়ে সাকিবের ব্যাট কথা বলতে শুরু করে। কিন্তু যোগ্য পার্টনারের অভাবে তিনি ফিনিশিং দিতে পারেন নি। ৬৪ (৬৬) রান করে তিনি আউট হলে বাংলাদেশের ইনিংস থামে ২৪১ রানে । ইনিংসে তখনও বাকি ১১ বল।
সম্ভাবনাময় ম্যাচটি আমরা হেরে যাই ২১ রানে ।


মার্চ ২২, ২০১২
এশিয়া কাপ : ফাইনাল
বাংলাদেশ v পাকিস্তান
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম

আবারো টস জয় এবং ফিল্ডিং নেন মুশফিকুর। আগের ২টি ম্যাচে ইন্ডিয়া ও শ্রীলংকাকে হারিয়ে ফুরফুরে মেজাজে টাইগাররা। বোলিং করতে নেমে ৫৬ রান করতেই পাকিদের ৪ ব্যাটসম্যান হওয়া। এর পর সারফারাজের ৪৬* আর আফ্রিদির ঝড়ো ব্যাটিং এর ওপর ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রানের স্বল্প পুজি দার করায় পাকিরা।
ব্যাটিং এ নেমে আবারো ঝড়ের গতিতে শুরু করেন ড্যাশিং তামিম ইকবাল। ফিফটি করে তামিম ফিরে গেলে রানের চাকা কিছুটা মন্থর হলেও সাকিব আবারো জবাব দিতে শুরু করেন। সাকিব ৬৮ (৭২) করে ফিরে গেলেও জয়ের ভিত তৈরী করে দিয়ে যান। তখনও মাহমুদউল্লাহ ক্রিজে ছিলেন। শেষ বলে জয়ের জন্য ৩ রান দরকার ছিল, আর এরপরের অংশটা সবারই জানা।


সেপ্টেম্বর ২৫, ২০১২
টি২০ বিশ্বকাপ : গ্রুপ পর্ব
বাংলাদেশ v পাকিস্তান
পাল্লেকেল্লে ক্রিকেট স্টেডিয়াম

টসে জিতে ব্যাটিং নেয় টাইগাররা। সাকিব আল হাসানের দুর্দান্ত ৮৪ (৫৪) রানের ওপর ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানের চ্যালেন্জিং স্কোর করে বাংলাদেশ।
ব্যাটিং এ নেমে ইমরান নাজির ভালো সূচনা এনে দেন এবং তার ব্যাটে ভর করে ১৯তম ওভারে জয় পায় পাকিরা। এ জয় তুলতেও ঘাম ঝড়াতে হয়েছিল তাদের।



মার্চ ৪, ২০১৪
এশিয়া কাপ : গ্রুপ পর্ব
বাংলাদেশ v পাকিস্তান
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম

টসে জয়লাভ এবং ব্যাটিং এর সিদ্ধান্ত বাংলাদেশের। আনামুল হক বিজয়ের ও ইমরুল কায়েস ভালো সূচনা করেন এবং আনামুল ১০০ (১৩২) করে আউট ফিরে যান। শেষ দিকে ৩ ম্যাচের ব্যান শেষে ফিরে আসা সাকিব ৪৪ (১৬) রানের ঝড়ো ইনিংসে ৫০ ওভার শেষে ৩ উইকেটে ৩২৬ রানের বিশাল স্কোর দাড় করায়।
ব্যাটিং এ নেমে আহমেদ শেহজাদ ১০৩ রান করে ফিরে গেলে পাকিস্তানের ইনিংসে ধস নামতে শুরু করে। কিন্তু শেষ দিকে আফ্রিদির ১৮ বলে ঝড়ো ফিফটির সুবাদে ইনিংসের ১ বল বাকি থাকতে জয় পায় পাকিরা। দূর্ভাগ্যবশত সাকিবের বল আফ্রিদি ব্যাটিং এর সময় স্ট্যাম্পে লাগলেও বেইল না পড়ায় বেচে যায় আফ্রিদি।


উপরের সকল সমীকরনের মুল বক্তব্য হচ্ছে, গত ২/৩ বছরে আমরা পাকিদের সাথে অনেক ক্লোজ ম্যাচ খেলেছি, কিন্তু জয়ের স্বাদ গ্রহণ করতে পারি নি। শক্তির বিচারে আমরা সমান ছিলাম কিন্তু ভাগ্যের কাছে বার বার হারতে হয়েছে। কিন্তু এবার সময় ভিন্ন। পাকিদের বর্তমান দলের চে আমরা সব দিক দিয়েই এগিয়ে। ওদের চেয়ে আমরাই বেশি শক্তিশালী। তাই ফেবারিটের তকমাটাও আমাদেরই গায়ে। তার প্রমাণ প্রস্তুতি ম্যাচে দিয়েছি। ৩ ম্যাচের সিরিজেও দেয়া হবে।

১৯৯৯ সালের পর ১৬ বছর আমরা পাকিদের সাথে যে জয় খড়ায় ভুগছি, সময় এসেছে তা ফিরিয়ে দেয়ার। শুধু ১৬ বছর না, আগামী ৩২ বছরেও পাকিরা আমাদের সাথে কোন ম্যাচ জিততে পারবে পা। যদি ভুলে জিতেও যায় তাহলে ঐটা হবে এক্সিডেন্ট। কারণ, আমরাই এখন বড় দল ।

সাকিব হেটারদের উদ্দেশ্যে একটা কথা, ম্যাচের ডিফারেন্সটা কিন্তু সাকিবই গড়ে দিবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×