somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

LOVE, SEX & BETRAY

২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শব্দ ৩টা যেন একে অন্যের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। লাভ হলেই সেখানে সেক্স চলে আসছে আর সেক্স হলেই সেখানে প্রতারণা অবধারিত। কিন্তু আমাদের সংস্কৃতি কী এরকম ছিল...?

জীবনের পথে চলতে চলতে হয়ত একটি ছেলে আর একটি মেয়ের দেখা হয়ে যায়। দেখা থেকে শুরু হয় কথা বলা, কথা থেকে বন্ধুত্ব। বন্ধুত্বের ঘনত্ব থেকে তৈরি হয় ভালো লাগা, সেখান থেকে ভালবাসা। মেয়েটাকে কোন কাজে সহায়তা করতে পারলে ছেলেটার যেমন খুশির অন্ত থাকে না, তেমনি ছেলেটাকে আশেপাশে দেখলে মেয়েটারও আনন্দের সীমা থাকে না। ছেলেটা হয়ত মেয়েটাকে লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে ভালবাসতে থাকে, মেয়েটাও হয়ত ছেলেটার মুখ থেকে ভালবাসি শব্দটি শোনার জন্য উদ্গ্রিব হয়ে থাকে। আড়াল থেকে ভালবাসতে বাসতে ছেলেটা কোন এক সময় মেয়েটার সামনে ধরা পরে যায়, আর মেয়েটাও মুচকি হাসি দিয়ে চিরদিনের জন্য ছেলেটাকে নিজের করে নেয়। এভাবেই শুরু হয় একটি সম্পর্ক।

আমার মতে, এ ধরনের সম্পর্কগুলোতে বিশ্বাসের পাশাপাশি সম্মানটাও অনেক বেশি থাকে। এক্ষেত্রে নিজের বেটার হাঁফের সাথে রুমডেট এ যেতে চাওয়াটাও তার প্রতি এক ধরণের অসম্মান প্রদর্শন করা। আর যাওয়া তো বড় ধরণের অপমান করা। আপনার বেটার হাঁফ আপনার ভোগের বস্তু নয়। আপনার বেটার হাঁফ আপনার আজীবনের সঙ্গি, আপনার ঘরের সম্মান, আপনার বাবা-মায়ের শেষ সময়ের রক্ষণাবেক্ষণকারী, আপনার সন্তানের মা। সেই বেটার হাঁফের সাথে বিবাহপূর্ব কোন সম্পর্ক করা মানে আপনার ঘরের মানুষকেই অসম্মান করা, অপমান করা। আপনার বেটার হাঁফের কাছে আপনার কিছু অধিকার থাকতেই পারে তবে সেটা সময়ের অপরেও অনেকটা নির্ভরশীল। বিবাহপূর্ব দৈহিক সম্পর্কের অধিকার আমাদের সংস্কৃতিতে কখনো ছিল না। তাই এধরনের কাজ করার মাধমে আমাদের সংস্কৃতিকেও অপমান করা হয়।

সকল মেয়েদের এবং আপুদের উদ্দেশে বলছি যে, প্রেম করুণ, ভালবাসুন, ভালবাসার মানুষটিকে সর্বোচ্চ বিশ্বাস করুন। তবে তা যেন রুমে যাওয়া নিয়ে না হয়। রুমে না গিয়েও ভালবাসা যায়। আশেপাশের বিভিন্ন ঘটনা আপনাদের চোখে পরছে বলে অনুমান করি। আপনি বিশ্বাস করে তার সাথে রুমে যাবেন আর পরে সে প্রতারণা করলে সুইসাইড করবেন বা সমগ্র ছেলে জাতিকে গালমন্দ করবেন তা কিন্তু হবে না। কারণ আপনার এই কর্মের দায়ভার সমগ্র ছেলে জাতি নিবে না উল্টা রুমে গিয়ে আপনি আমাদের সংস্কৃতিকে কুলসিত করেছেন এর দায়ভার আপনাকেই নিতে হবে। আর জন্য আপনাকেই ভুগতে হবে। মনে রাখবেন, যারা সত্যিই ভালবাসে তারা কখনো রুমডেটের জন্য আপনাকে বলবে না। কারণ তারা আপনাকে ভালবাসে আপনার দেহকে নয়, আর যারা রুমডেটের জন্য বলবে তারা আপনাকে নয় শুধু আপনার দেহকেই ভালবাসে।

আর ছেলেদের ক্ষেত্রে বলব, আপনারা যারা রুম ডেট করে বেড়াচ্ছেন তারা সবচেয়ে বড় এবং বেশি অপরাধী। ভালবাসেন ভাল কথা এজন্য কি রুমডেটে যাওয়া লাগবে নাকি...? এখন রুমডেটে গেলে বিয়ের পর কি করবেন...? নাকি জীবনে বিয়েই করবেন না...? আর যারা অনেক গর্ব করে বলেবেড়ান রুমডেটের কথা তারা কি জানেন যে এ কথাগুল বলার সময় কতটা নিকৃষ্ট দেখায় আপনাদের...? আপনাদের দিয়ে তাকাতেও তখন ঘৃণা হয় মানুষের।

ভালবাসা শুধু একটা শব্দ না। ভালবাসা - দায়িত্ব, সম্মান, কর্তব্য, অনুভূতি, যত্ন, ত্যাগ, নিঃস্বার্থপর, এ শব্দগুলোকে এক কথায় প্রকাশ করা।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×