somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাহাড়ি কন্যার কানে কানে

০৭ ই আগস্ট, ২০১০ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা...’ না! গানটি সঠিকভাবে গাইতে পারলাম না। কারণ, লাল পাহাড় ছিল কিন্তু দেশ ছিল ভারতের পাহাড়ি প্রদেশ আসামের রাজধানী গুয়াহাটি। আগরতলা থেকে বাসে ২৪ ঘণ্টার যাত্রায় শরীর প্রায় থেঁতলে যাওয়ার মতো অবস্থায় থাকলেও, মন ছিল সবুজে-পাহাড়ে ভরপুর। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই প্রথম যেন পাহাড় আর টিলার পার্থক্য বুঝতে পারলাম। তার সঙ্গে পাহাড় আর সবুজের প্রেমকে যেন এক নতুন মাত্রায় আবিষ্কার করলাম। আবিষ্কারের নেশায় ভয়ও ছিল। কারণ, রাস্তার দুই পাশে এমন গহিন সব খাদ যে চালকের অদক্ষতার গুণ যদি একবারও প্রকাশ পায়, তাহলে যাত্রীদের উন্নতমানের দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
একদিকে চলছে গাড়ি আর অন্যদিকে আমার মন ও চোখের ষড়যন্ত্র, যার প্রমাণ পেলাম যখন সারা রাত না ঘুমিয়ে নৈসর্গিক লীলা দেখলাম। তখন আবছা হয়ে আসা দূরের বাড়িগুলো তারার মতো মনে হচ্ছিল। তারপর রাত গড়িয়ে সকাল। হঠাৎ বাসের হেলপার আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই যে ভাই, ওইখানটা হচ্ছে আপনাদের সিলেট। আমিও শুনেছি, সিলেট থেকে নাকি মেঘালয় দেখা যায়। আর আজ দেখলাম মেঘালয় থেকে সিলেট। মেঘালয় পার হতেই কেমন ঠান্ডা অনুভূত হতে লাগল। হ্যাঁ, শিলংয়ের ঠান্ডা আবহাওয়া। আমার মতে, শিলংয়ের নাম শীতলং হওয়া উচিত ছিল। শহরটা অনেক গোছালো ও সুন্দর। তার পরই পৌঁছালাম আমাদের চূড়ান্ত গন্তব্য বাংলা ভাষাভাষী শহর (আদিবাসীরা অসমীয়া ভাষায় কথা বলে) গুয়াহাটিতে।
মজার বিষয় হচ্ছে, আমাদের যেমন রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য আর তাদের মোড়ে মোড়ে মন্দির আর দেব-দেবীর মূর্তি। তাই চালক খুব দ্রুতগতিতে গাড়ি চালাতে পারছিল না। কারণ, মোড়ে মোড়ে তাকে গাড়ি ধীরগতি করে নমস্কার করতে হচ্ছিল। তারপর ঘোরাঘুরি। দেখলাম, বিখ্যাত তীর্থস্থান কামাখ্যা মন্দির। একে একে বালাজি মন্দির, বৈশীষ্ঠ্য মন্দির, কলাক্ষেত্র, কালা পাহাড়, আরও কত কী! এর মধ্যে স্মরণীয় হয়ে থাকবে কামাখ্যা মন্দির দর্শন। কারণ, তখন ছিল এই মন্দিরের ঐতিহ্যবাহী আমাবচি উৎসব। এ যেন ছিল হিন্দুধর্মাবলম্বীদের মিলনমেলা। আর বালাজি মন্দিরের অপূর্ব সব কারুকাজ তো আছেই। আরও ঘুরলাম পেন্টালুনস, বিগ বাজার, হাব, বিশালের মতো ব্র্যান্ডেড সব শপিং মল, যেখানে বাঘের চোখের উপমা ছাড়া সবই পাওয়া যায়। এভাবেই কাটল পাহাড়ি কন্যার সঙ্গে আমার পুরো মাস। হয়তো বা এসব কারণে আবারও ফিরে যাব সুন্দর পাহাড়ি সবুজ শহর গুয়াহাটিতে। তবে আমিও পাহাড়ি কন্যার কানে কানে বলে এসেছি, আমাদের সোনার বাংলাদেশ, তোমার থেকেও সুন্দর।

দ্রষ্টব্যঃ লেখাটি প্রথম আলোর বন্ধুসভা পাতায় ০৪-০৮-২০১০ প্রকাশিত হয়েছে ।

Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×