somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাতাস, ঢেউ আর আমরা

২২ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টিকে জড়িয়ে ধরে, বাতাসের সঙ্গে গল্প আর নদীর ঢেউয়ের সঙ্গে চোখাচোখি। এমনই ছিল ধরুন্তী, আমাদের ঈদ-পরবর্তী আনন্দ ভ্রমণ। ১৩ তারিখ রাতে আমার ফেসবুক স্ট্যাটাস ছিল এটা। তার আগের ঘটনা:
কথা অনুযায়ী এদিন দুপুরে দূর থেকে পৌর মার্কেটের সামনে বন্ধুদের জটলা দেখেই বুঝতে পারলাম আমার দেরি হয়ে গেছে। তাই প্রাথমিক আলোচনা শেষেই টেম্পো নিয়ে রওনা হলাম ব্রাহ্মণবাড়িয়ার মিনি কক্সবাজারখ্যাত সরাইলের ধরুন্তীর উদ্দেশে। টেম্পোতে বসতে না-বসতেই, ‘ড্রাইভার ভাই, এসি আর সিডিটা ছাড়েন তো’—বন্ধু মুহিবের এ কথা বলতেই টেম্পোতে হাসির রোল পড়ে গেল। গন্তব্যে পৌঁছার পূর্ব পর্যন্ত এভাবেই চলল আমাদের প্যাকেজ হাসির ধারাবাহিক সব পর্ব। তারপর একসময় পৌঁছালাম আমরা হাওড়বেষ্টিত পানির রাজ্য ধরুন্তীতে; যার দুই ধারে পানিতে থইথই আর ঠিক মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। বর্ষায় উতলা যৌবন দেখলে যে কারও প্রেমে পড়তে ইচ্ছে করবে।
চারদিকে পানি, গা শীতল করা উতলা হাওয়া, বন্ধু সোলায়মান, আশরাফ ও কাজলের খুনসুটি, রিহান ও তানজিম ভাইয়ের ফটোসেশন, জুবায়েরের গুনগুনিয়ে গান—সবই ছিল উপভোগ করার মতো। তার সঙ্গে বাড়তি পাওনা হিসেবে যুক্ত হলো বৃষ্টি। আনন্দ ভ্রমণে পূর্ণতা এনে দেওয়া বৃষ্টিতে ভিজেই ঘুরে বেড়ালাম আমরা ধরুন্তী।
পরদিন আবার পরিকল্পনা অনুযায়ী সবাই পৌর মার্কেটের সামনে একত্র হয়ে ভৈরবের দিকে রওনা হলাম। উদ্দেশ্য, মেঘনা নদীর পাড়ে আড্ডা দেওয়া। যখন পৌঁছলাম তখন বেলা প্রায় পাঁচটা, কিন্তু তখনো সূর্যের তাপ সর্বোচ্চ পর্যায়ে আর দেখলাম আমাদের মতো হাজারো আড্ডাবাজের ভিড়। হঠাৎই রোদের সঙ্গে পাল্লা দিয়ে নামল বৃষ্টি আর ঠিক তার পরই আকাশজুড়ে আলোকিত এক রংধনু। প্রকৃতির অসাধারণ এই দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আমরা সবাই। বৃষ্টি শেষেই সবাই মিলে গাছগাছালিতে ঘেরা নদীর পাড় ও দুটি সেতু (একটি রেলগাড়ির ও অন্যটি সাধারণ যানবাহনের) সংলগ্ন পুরো এলাকা ঘুরে নদীর পাড়ে পাথরের স্তূপে বসে আড্ডা দিলাম আর দেখলাম ঢেউ আর ডিঙিনৌকার হার-জিতের খেলা। আর অন্য পর্যটকদের স্পিড বোট ও নৌকায় চড়ে বেড়ানোর দৃশ্য। সন্ধ্যায় ফেরার পথে টানা দুই দিনের অফুরন্ত আনন্দের দৃশ্য চোখে ভাসছিল আর নীরব হয়ে সবাই ভাবছিলাম, আবার কবে দেখা হবে পানির রাজ্য ধরুন্তী আর ঘুরে বেড়াব মেঘনার পাড়ে...।


বি:দ্র: আজ প্রথল আলো বন্ধুসভা পাতায় লেখাটি প্রকাশিত হয়েছে।


পাঠকের মন্তব্য
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×