somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওবামা হচ্ছেন সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারীঃ নোয়াম চমস্কি

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা বিশ্বে যে গুপ্তহত্যা অভিযান চলছে তার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার খ্যাতনামা শিক্ষাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি একথা বলেছেন।
ভয়েস অব রাশিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে চমস্কি আরও বলেন, ওবামা হচ্ছেন সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। প্রেসিডেন্ট ওবামার নেতৃত্বেই বিশ্বে গুপ্তহত্যা পরিচালিত হচ্ছে বলেও তিনি জোরালো মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, আমেরিকা জোরালোভাবে মানবাধিকার লঙ্ঘনকে সমর্থন করছে, এমনকি কোথাও কোথাও মানবািধিকার লঙ্ঘনে নেতৃত্ব দিচ্ছে। নোয়াম চমস্কি তীব্র সমালোচনা করে বলেন, সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মারাত্মক রেকর্ড থাকার পরও দেশটির কাছে অস্ত্র বিক্রি করেই চলেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট বুশের আমলে ওয়াশিংটন যেসব যুদ্ধ শুরু করেছিল তার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে ওবামা আমেরিকার ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তিনি গত চার বছরের মেয়াদে সে প্রতিশ্রুতি পূরণ করেননি বরং বিশ্বের বিভিন্ন দেশে ড্রোন হামলার মতো জঘন্য অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়েছেন।
এসব হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছে; আহত হয়েছে আরও কয়েক গুণ বেশি। এছাড়া, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা থাকলেও এখন সেখানে দীর্ঘমেয়াদে সেনা মোতায়েন রাখার পরিকল্পনা করছেন ওবামা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×