এ কোন কবিতা নয়
এ শুধু ভালবাসার কথা মালা
তুমি যে আমার সবটুকু প্রিয়
কে্উ না জানুক, জানেন খোদা-তালা।
**********************************
থেমে যেতে পারে চোখের পলক
ফুরিয়ে যেতে পারে তোমার রূপের ঝলক
ফুরাবেনা শুধু এ বুকের ভালবাসা
ঠিক যেমন জীবনের জন্য নিস্বাস।
**********************************
আমার মাঝে আমাকে খুজে
খুজে পাই শুধু তোমাকে
আমি কি তবে শুধুই ফানুশ
ভালোবেসে মিশেছি তোমাতে।
**********************************
আমার স্বপ্ন আমার বাস্তব
আমার সবকিছু যত
তোমার ভালবাসায় মিশিয়া গিয়াছে
আমার সকল আমিত্ব।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


