somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীলদ্বীপ ও স্বপ্নকন্যা

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এই somewhere in ব্লগ রাজ্যে একদম নতুন। এইতো মাত্র ক'দিন হল আমি মানুষের ব্লগ পড়া শুরু করলাম। আজ হঠাৎ আমার ও এই রাজ্যের একজন হতে ইচ্ছে হলো। তাই চলে এলাম। এসেই যখন পড়েছি তখন নিজের কথাও তো কিছু বলা দরকার।খালি অন্যদের কথা আর লিখা পড়ে যাবো.. তা তো ঠিক না।

আমার ব্লগের heading "নীলদ্বীপের স্বপ্নকন্যা" দেখে আবার আমাকেই স্বপ্নকন্যা ভেবে বসতে পারে অনেকেই। আমি কিন্তু আসলে স্বপ্নকন্যা না।স্বপ্নকন্যা অন্য একজন।তার পরিচয় নাহয় পরেই বলি।আগে নীলদ্বীপ এর কথা বলে নেই। নীলদ্বীপ এ আমি প্রথম গিয়েছি আজ থেকে প্রায় ৪ বছর আগে।

বাস্তবে নীলদ্বীপ বলে আসলেই কিছু আছে কিনা জানি না... কিন্তু আমার কল্পনার রাজ্যে আমার সবচেয়ে পছন্দের জায়গা হল নীলদ্বীপ। সেই দ্বীপ এ সব কিছুই নীল। ছোট্টো একটা দ্বীপ - তার চারদিকে শুধুই নীল পানি আর ওপরে নীল আকাশটায় কয়েক টুকরো সাদা আর ধুসর মেঘের আনাগোনা । দ্বীপের তীর এ নীল পানি আর নীল আকাশের আলোছায়ার খেলায় শৈকতেও কেমন যেন নীলচে আভা তৈরী হয়।সেখানে হাল্কা নীল রঙের ফ্রক পরে বসে থাকে ছোট্টো একটি মেয়ে। মেয়েটি কখনো বা দুই হাত দু'দিকে দিয়ে পুরো তীর জুড়ে দৌড়ে বেড়ায় .... আবার কখনো হয়ত তীর এ পরে থাকা ছোট ছোট ঝিনুক নিয়ে খেলতে থাকে । কখনো গালে হাত দিয়ে বসে তীর এ এসে আছরে পরা সাগরের ঢেউ দেখতে থাকে...আর একজনের জন্য অপেক্ষা করে ।
অপেক্ষা করে তার মা'র জন্য। কখন মা তার বাস্তবের ব্যস্ত পৃথিবী থেকে অবসর পাবে, গাঢ় নীল রঙের একটা শাড়ী পরে ধীর পায়ে নীল দ্বীপের পথ দিয়ে তীরের দিকে আসবে। আর এখানে এসে তাকে নিয়ে বসে সমুদ্র দেখবে আর গল্প শোনাবে।কখনো আদর করে গাল দু'টা টিপে দিবে। কখনো আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিবে আর চুলের মাঝে নাক গুজে বলবে "ইশ! কি মজার গন্ধ আমার বাচ্চাটার চুলে!"
কখনো তার সাথেই পুরো তীর জুড়ে খেলে বেড়াবে। তারপর কোলে নিয়ে শক্ত করে বুকে চেপে ঘুমপাড়ানি গান গেয়ে তাকে ঘুমের রাজ্যে পাঠিয়ে দিবে আর দ্বীপের মাঝখানে তার ছোট্টো কাঠের ঘরে ফুলের বিছানায় শুইয়ে দিবে। তারপর মাথায় আলতো করে চুমু খেয়ে আবার হয়তো চলে যাবে 'মা' তার বাস্তবের বিক্ষিপ্ত জগৎ -এ ।

আমার এই ছোট্টো মেয়েটি হলো 'স্বপ্নকন্যা'। খালি আমার কাছে গল্প শুনতে চায়। মানুষের গল্প, তাদের খুশির কথা, কষ্টের কথা, মজার মজার কাণ্ডের কথা। এই ব্লগ এর রাজ্যে দেখি অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলে , গল্প বলে , কবিতা লিখে, মজার অভিজ্ঞতা লিখে। এই সবকিছু আমার স্বপ্নকন্যা কে বলবো আর দেখাবো বলেই আমার এখানে আসা।

জানি না এই রাজ্যে কতদিন থাকবো , আর কি-ই বা করবো!
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩১
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×