ধাপ ৪ টি হলোঃ
১>> analog voice
২>> Digital Voice
৩>> Digital voice + Data (3G)
৪>> 4G
প্রাচ্যের এনালগ মোবাইল প্রযুক্তি যখন ডিজিটাল যুগের দেখা পেলো তখন থেকেই মূলত একটি নতুন ধারার সূচনা হয় । এখন আমরা স্মার্টফোনে হাজার টা সুবিধা ভোগ করে থাকি । চলুন খুব সংক্ষেপে জেনে নেই প্রথম দিককার কথাঃ
** প্রথম ডিজিটাল মোবাইল প্রযুক্তি নিয়ে আসেন AT&T (American Telephone and Telegraph Company )
** ইউরোপের প্রতিটা দেশে আলাদা ভাবে নিজেদের সিস্টেম ব্যাবহার করতো ,যা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ।
** পরবর্তীতে ইউরোপীয়রা GSM সিস্টেম আবিস্কার করেন ১৯৯৩ সালে । (Global System for Mobile)
** তখন আমেরিকাতে মোবাইল নাম্বারের ফরমেশান ছিল ঠিক তখনকার আমেরিকার ল্যান্ডফোনের নাম্বারের ফরমেশানের মত ।
** ইউরোপে মোবাইল নাম্বার শুরু হতো ৮০০ দিয়ে নতুবা ৯০০ দিয়ে ।
ফার্ষ্ট জেনারেশান প্রযুক্তি এবং সেকেন্ড জেনারেশন এই দুইটা ধাপ ই ডিজিটাল উন্মেশের ভিতরে ধরা হয় , GSM আসে ২য় ধাপে ।
আসুন দেখি ফার্ষ্ট জেনারেশান প্রযুক্তি সংক্রান্ত কিছু তথ্যঃ
** শুরুর দিকে সাধারণত সেনাবাহিনী এই প্রযুক্তি ব্যাবহার করতো !
** ১৯৪৬ সালে গাড়ি নির্ভর নেটওয়ার্কিং সিস্টেম তৈরী করা হয় , ডিবাইস বা মোবাইল ফোন তখন গাড়ির ভিতরে থাকতো , শহরের রাস্তাগুলো নেটওয়ার্কের আওতাভুক্ত থাকতো ।
** তারপর আসলো ওয়াকি টকি ।
** ১৯৫০ সালে কার ভেসড সিস্টেম টি আরো শহরে ছড়িয়ে পড়ে ।
** ১৯৬০ সালে প্লান করা হয় IMTS (Intermediate Mobile telephone system ) এর ।যেটাতে অপেক্ষাকৃত উন্নত ট্রান্সমিটার বসানো হয় পরীক্ষা মূলক ভাবে ।
** বার্তা প্রেরণ এবং গ্রহনের জন্য দুটি আলাদা ফ্রিকোয়েন্সি তখনই প্রয়োগ করা হয় ।
ধীরে ধীরে চোখে পড়লো IMTS এর কিছু সমস্যা , যা সেকেন্ড জেনারেশন প্রযুক্তি নিয়ে ভাবতে বাধ্য করে । খুব সংক্ষেপে দেখি কি ধরনের সমস্যায় পড়তে হয়েছিলঃ
** খুব কম সংখ্যক চ্যানেলে(মাত্র ২৩ টি) এর দ্বারা পুরো সিস্টেম চালানো মুশকিল হয়ে যাচ্ছিল ।
** AMPS (Advanced Mobile phone system ) আবিস্কৃত হয় ১৯৮২ সালে যা পুরো সিস্টেম কেই অকেজো করে দেয় ।
** মোবাইল নাম্বার গুলো তখন অঞ্চল ভিত্তিক ভাবে কাজ করতো এবং একই রকম ফরমেশান থাকায় অনেক সময় ভুলক্রমে ল্যান্ড ফোনে কল যেত ।
**প্রতি ১০-২০ কিলোমিটার দূরত্বে আলাদা আলাদা সেল থাকতো , যা দ্বারা মোবাইল ফোনটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতো ।
** যতই ব্যাবহারকারীর সংখ্যা বাড়তে লাগলো সেল সাইজ কমতে থাকলো ।
তখন সংশ্লিষ্ট ব্যাক্তিরা সেকেন্ড জেনারেশন নিয়ে ভাবতে শুরু করে । পরের পর্বে সেকেন্ড জেনারেশনের তথ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা থাকবে ।
** সকল তথ্য উইকিপিডিয়া থেকে নেয়া ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



