হাহাকারের শেষ পৃষ্টা খুলে দেখেছো কখনো ?
বিনিদ্র রজনী গুলো তখনো অশুভ অশুরের চিৎকারে ভোরের অপেক্ষায় , দীর্ঘরাত শেষে ক্যানভাসে আঁকা মায়াবী ভোরের মতই এক নতুন সূর্যোদয়ের অপেক্ষা !
আলোকিত সূর্যরেখার প্রাণ সেই ক্যানভাসে এঁকে যায় - একটি নদী , নদীতীরে মন্ত্রমুগ্ধ পাখির ঝাঁক , কাশবন আর খসে পড়া সাদা পালকের দেখানো পথ !
সে পথে হেটে গেলেই এক বিবর্ণ শহর !
শহর জুড়ে উল্লাসের কান্না , মৃতদের ম্লান হাসি আর স্বজনের আর্তনাদ এক আশ্চর্য আবেশে বেঁধে রেখেছে সে শহরকে , শব্দ- ছিঁড়ে দেখানো যায়না সে আবেশ । রাত নামে নিয়ম করে , সে রাতগুলোর অপরূপ আঁধারে স্মৃতির ফ্রেমে থমকে থাকা ক্ষুধার্ত রাতগুলো ফিরে ফিরে আসে!
মহাপ্রলয় কাটতে চায়না , ভোর হতে হতে অন্ধরাত থমকে যায় পাপীদের বৈঠকখানার রক্ত-ভক্ষনের উল্লাসে ! মৃত ধূলোদের গায়ে মাখা আহত মাকড়শা তখনো ঘিরে রাখে এক ক্ষুধার্ত জনপদ – ধীরে ধীরে নদীতীরের স্নিগ্ধ পাখিরাও ক্ষুধার্ত হয়ে পড়ে , কাশবনের খসে পড়া সাদা পালকের দেখানো পথে পিঁপড়ের দল মেতে উঠে সম্মিলিত আত্নহত্যায় !!
তবু থেমে থাকবেনা প্রাণের স্পন্দন ,
থেমে থাকবেনা রক্তলাল সূর্যোদয়ের
হাতে হাত রেখে পথচলা !
বিবর্ণ শহরের রংচটে বাড়িগুলোতে তখন স্বপ্নবোনা শুরু হবে ......
নিঝুম নিদ্রার ভ্রান্তি শেষে হৃদয়াঙ্গম করে নিবে স্বপ্নের মানচিত্র।
ক্যানভাসের ছবির মত – কল্পকথার মহানায়কের মত বদলে দেয়া যায়।
বেঁচে থাকা বিপ্লবীদের নিঃশ্বাসের তরঙ্গ বলে দেয় , মুছে দিতে অনিকেত অন্ধকার - অশুভ সমস্ত সংকেত !
তন্দ্রাহত হতেই দেখা মেলে সেই পুরোনো অশুভ চিৎকার !
তবে দেখে আসা নদীতীরের বিবর্ণ শহর কি ভোর হলেই দেখা দিবে ?
ক্যানভাসের মত করে বদলে দেয়া যাবে পুড়ে যাওয়া শহর ?
সে রাত শেষ হয়েছিল, ভোরের সূর্যটাও দেখা দিয়েছিল , ক্যানভাস টা হাতে তুলে নেয়ার আগেই খুলিতে লেগে যায় রক্তাত্ব ছাপ – মৃত হয়ে যাবার সিলগালা লাগিয়ে দেয়া হয় হাত বেঁধে !
সেদিনের মৃতদের চোখের স্ফুলিঙ্গ,
আমাদের চোখে-মুখে এঁকে দেয় রক্তাত্ব পতাকা
আর কিশোরী রোদের স্বপ্নিল উপাখ্যানের শেষের অধ্যায়গুলো লিখে দেয়ার আকুতি !
উৎসর্গঃ ৭১ এর ১৪ই ডিসেম্বর প্রাণ হারানো সকল বুদ্ধিজীবীর অতৃপ্ত আত্বাকে ! সেই ১৪ ডিসেম্বর না আসলে বাংলাদেশের গল্পটা অন্যরকম হতে পারতো !
সবাইকে বিজয় দিবসের অগ্রীম শুভেচ্ছা , বিজয়ের আনন্দে নোংরা ভাবনা ধুয়ে মুছে যাক !
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




