somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতৃপ্ত আত্বা !

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটা বিষন্ন রাতের গল্প , যার তারাগুলো বিষাদের সুরে কাতর ! বাতাসে গভীর শুন্যতার ছায়া !
আমি লিখতে বসেছি অতৃপ্ত আত্বার গল্প সঙ্গী আঁধার আর মন খারাপ করা রাত !!

বসন্তের স্নিগ্ধ বিকেলের হাওয়ায় সবুজের আলোড়ন ,
যান্ত্রিক অবয়বে তোর আগমনে প্রকৃতিতে উচ্ছ্বাস ছিলনা !
আমার নিস্তব্দ সাঝবেলায় তখনো হাওয়ার ছাট লাগেনি ! ধীরে ধীরে মনোজগতে তোর অদৃশ্য দখলদারি ! আমার পাখিদের সুর তুই বুঝিস , আমার বিকেলের রোদ তোর হয়ে যায় , আমার নদীর বাকে তোর ছোট্ট কুটিরে জোছনা বিলাসের সমস্ত অধিকার তোর ই কেবল !

তারপর একদিন তোর চোখে আমি অপ্সরী ছায়া দেখতে পাই !
"And There will be companions with beautiful , big , And Lustrous eyes " !

আমার নদীর জল , আমার বিকেলের হাওয়া , আমার পাখিদের গান তোকে উপহার দেই রোজ ! বিনিময়ে পাই তোর আকাশের মেঘের ছায়া , তোর স্নিগ্ধ সকাল !

একদিন ঝুম বৃষ্টি নামলো আমার জানালার টুকরো আকাশ থেকে ! দু ফোটা বৃষ্টি জল আমায় ছুঁয়ে গেল ! তোর আকাশে তখনো কালো মেঘ ! বিষন্ন আকাশের হুংকার ! পাখিদের ওড়াওড়ি নেই , আমি জানিনা তোর আকাশ কি এখনো থমকে আছে বিষন্নতায় ??
আমার জানালার কান্না বন্ধ হলে আমি তাকাই তোর আকাশে !
কিন্তু হায় আমি দেখতে পাইনা তোর আকাশ , তোর স্নিগ্ধ সকালের মায়াবী রোদ !

আমার নদীর বাকে কুড়েঘরে জমে থাকা অভিমান ! নদীতীরে বসা একটা নিঃসঙ্গ চিলকে পাঠাই তোর খবর আনতে , সে চিল আর ফিরে আসেনা ! আরো চাপা অভিমান বুকে বাসা বাধে !

তারপর এক সাঝ বেলায় মৃত্যু এসে ভর করে আমার ঘুমে ! নিরস দেহটা পড়ে থাকে , মৃত্যূ হয় অভিমানী আত্বার !
আমি দেখতে পাই আমার মুঠোফোনে তোর অজস্র ডাক , দেখতে পাই মুঠোফোনে তোর পাঠানো কথা মালার আগমন !
আমি যে স্পর্শ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি , আমি সে কথামালা জানতে পারিনা , পারিনা জানিয়ে দিতে আমার অভিমানী আবেগ ! খুব জানতে ইচ্ছে করে কি হয়েছিল তোর , খুব জানিয়ে দিতে ইচ্ছে করে অভিমানী মেঘের যে মরণ হয়েছে !

একটা চিল উড়ে যায় তর বাড়ির দিকে , আমি তাকে বলে দেই আমার হাওয়া হয়ে যাবার খবর ! চিল কি শুনতে পায় অভিমানী মৃত আত্বার কথা ????
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮
২৫টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই মে, ২০২৬ রাত ১:৫১


মাইলস্টোন স্কুলের কথা কি এখনও মনে আছে? একটা ট্রেনিং জেট ক্রাশ করেছিল স্কুলের ওপর। ছোট ছোট বাচ্চারা ক্লাস করছিল, হঠাৎ আকাশ থেকে নেমে এল মৃত্যু। ঠিক যেমনটা আমরা সিনেমাতে... ...বাকিটুকু পড়ুন

ট্রমাটিক নন্দনতত্ত্বের ব্যবচ্ছেদ

লিখেছেন রিয়াজ হান্নান, ১১ ই মে, ২০২৬ রাত ২:৪০


শহুরে জ্যামিতির প্রতিটি কোণে আজ এক বিমূর্ত হাহাকার, যেখানে আমাদের ছায়াগুলোও বড্ড বেশি অচেনা আর পরাবাস্তবতার মতই নির্জীব। রক্তিম গোধূলির কার্নিশ বেয়ে চুইয়ে পড়ে এক আধো-চেনা ট্রমা, যেন কোনো এক... ...বাকিটুকু পড়ুন

হাওড়া স্টেশনের স্মৃতি

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই মে, ২০২৬ রাত ২:৫৮



মায়ের সাথে স্মৃতির শেষ নেই। আজ মা দিবস উপলক্ষে, মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সেই স্মৃতি নিয়ে কিছু কথা লিখছি।

হাওড়া স্টেশন। মা, সাহস, নিপু, আমি। প্রচণ্ড ভীড়ের ভিতর আমরা হাঁটছি।... ...বাকিটুকু পড়ুন

অতল সমুদ্রের প্রতিধ্বনি: ছায়ার প্রত্যাবর্তন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই মে, ২০২৬ বিকাল ৩:৩২

হাতিয়ার লক্ষ্মদীয়া গ্রামে ৫ মে-র বিকেলটা ছিল অস্বাভাবিক গুমোট। মেঘের আড়ালে সূর্য লুকানোর আগেই খবর এল—৫৪ বছর আগে নিখোঁজ হওয়া ছৈয়দ আহম্মদ ফিরে এসেছেন। বাড়ির উঠানে ৮৩ বছরের এক বৃদ্ধ... ...বাকিটুকু পড়ুন

মি মোদিজ্বির দেশ বাঁচাও আহবান এবং বাংলাদেশ সরকারকে কিছু কথা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই মে, ২০২৬ রাত ১০:০৭

কার্য্যত গত কয়েক দিন আগে হায়দারাবাদে এক জনসভায় মি মোদি প্রথম স্বীকার করেন যে, বর্তমানে ইন্ডিয়ার আর্থিক অবস্থা এখন অত্যন্ত দূর্বল এবং সেখানে তিনি ভাষনে দেশবাসীকে কিছু কথা বলেন যা... ...বাকিটুকু পড়ুন

×