
যারা অনেকদিন ধরে ফেইসবুকে, ইমেইলে, ব্লগ বা যেখানেই আপনার একাউন্ট আছে; পাসওয়ার্ড পরিবর্তন করেন না তারা অতিসত্তর পাসওয়ার্ড পরিবর্তন করুন। কারণ ইন্টারনেট জুড়ে এখন অকল্পনীয় মাত্রায় হ্যাকিং এবং স্প্যামিং ছড়িয়ে গেছে। আপনার নিজের নামের সাথে ১২৩, মোবাইল নম্বর, জন্মতারিখ, বাচ্চার নাম, অফিসের আইডি এইসব দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করবেন না। কারণ এইসকল পাসওয়ার্ডকে বলা হয় কমন পাসওয়ার্ড যা কয়েকটা ট্রিক খাটিয়ে ভেঙ্গে ফেলা খুব সহজ। শক্ত পাসওয়ার্ড হচ্ছে কমপক্ষে ৮টি বর্ণ, সংখ্যা আর যতি চিহ্নের ব্যবহার। একটি শক্ত পাসওয়ার্ডের উদাহরন দিলামঃ HGkt@#3652
আজে বাজে পেইজে লাইক দিবেন না। বিভিন্ন এপস এ যেমনঃ আপনার চোখের রঙ কি? আপনার নামের মানে কি? দেখে নিন কে কে আপনার প্রোফাইল কতবার দেখেছেন? আপনার লাকি কালার কোনটি? এইসব এপ্লিকেশনে ভুলেও ক্লিক করবেননা। তাহলে মনে করলেন আপনার একাউন্টটি তুলে দিলেন হ্যাকারের হাতে।
মজার মজার
ফেইসবুক ধর্ম কর্মের জায়গা না। ধর্ম কর্মের স্থান অনেক উপরে। ফেইসবুকে টেনে এনে পবিত্র বিষয়টিকে ছোট করবেন না। যা পাচ্ছেন যাচাই না করে ধুপ করে শেয়ার দিয়ে দিচ্ছেন।
আপনার প্রোফাইল কিন্তু আপনার মনের এবং আপনার ব্যক্তিত্বের আয়না। কি কি শেয়ার ও লাইক দিচ্ছেন তার উপর আপনার স্ট্যাটাসও অনেকাংশে নির্ভর করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


